সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

এক জালে আটকা ২০৪ লাল কোরাল, দাম ৭ লাখ টাকা

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে জেলে রশিদ আহমদের জালে আটকা পড়েছে ২০৪টি লাল কোরাল। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই মাছের নাম রাঙ্গাচই। প্রতিটি মাছের ওজন সাড়ে চার থেকে পাঁচ কেজি। সব

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে জেলে রশিদ আহমদের জালে আটকা পড়েছে ২০৪টি লাল কোরাল। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই মাছের নাম রাঙ্গাচই। প্রতিটি মাছের ওজন সাড়ে চার থেকে পাঁচ কেজি। সব মিলিয়ে মাছগুলোর ওজন সাড়ে ২২ মণ। মাছগুলোর দাম হাঁকাচ্ছেন ৭ লাখ টাকা।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সেন্ট মার্টিন দ্বীপের ডেইলপাড়ার সমুদ্রসৈকতে টানা জালে মাছগুলো ধরা পড়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমেদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রশিদ আহমদ বলেন, আজ দুপুরের দিকে সেন্ট মার্টিন জেটির উত্তর পাশে ডেইলপাড়ায় সমুদ্রে জালটি ফেলা হয়। দুপুরের পর থেকে কয়েকজন শ্রমিক জালটি টেনে নিয়ে আসেন। বিকেলের দিকে সমুদ্রসৈকতের পাড়ে টেনে নিয়ে আসা জালে প্রচুর বড় বড় মাছ দেখা যায়।

সেন্ট মার্টিন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব খান বলেন, স্থানীয় কয়েকজন মাছ ব্যবসায়ী মাছগুলো কেনার জন্য সাড়ে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন। মাছগুলো সৈকতের বালুতে বিলিয়ে রেখে দামাদামি করা হচ্ছে। এসব মাছ দেখতে স্থানীয় লোকজন ভিড় জমাচ্ছেন।বিজ্ঞাপন

এ বিষয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘সেন্ট মার্টিনে এক জেলের টানা জালে ২০৪টি লাল কোরাল আটকা পড়ার খবর শুনেছি। সুস্বাদু কোরাল কিংবা ভেটকি মাছের কদর দেশব্যাপী। বঙ্গোপসাগরের গভীর জলের মাছ কোরাল সব সময় হাটবাজারে পাওয়া যায় না। এ জন্য এই মাছের দাম কিছুটা বেশি। মাছটি সাধারণত ১ থেকে ৯ কেজি পর্যন্ত ওজন হতে পারে। মাছটির বৈজ্ঞানিক নাম Lates calcarifer। এই মাছ উষ্ণমণ্ডলীয় অঞ্চল, বিশেষত পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে দেখা যায়। তা ছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও এদের দেখা যায়।’

গত ২২ সেপ্টেম্বর সকালে বঙ্গোপসাগরে টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা মোহাম্মদ আইয়ুবের (৪৩) ট্রলার এফবি রিয়াজ থেকে ফেলা জালে ১৯৮টি লাল কোরাল ধরা পড়েছিল।

প্রথম আলোসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)