সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ফুসফুসে সমস্যার ৬ সংকেত

ফুসফুসের সমস্যা যেকোনো বয়সের মানুষেরই হতে পারে

ফুসফুসের সমস্যা যেকোনো বয়সের মানুষেরই হতে পারে

বর্তমানে ফুসফুসের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। এছাড়াও, যদি বহু বছর ধরে ধূমপামের অভ্যাস থেকে থাকে তবে সে কারণেও আপনার ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আপনার ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে কি-না তা কিছু সংকেতের মাধ্যমে বোঝা যায়।

যেমন, বুকে হালকা ব্যথা কিংবা মাঝেমধ্যেই ঠাণ্ডা লাগা। এ লক্ষণগুলো কিন্তু মোটেও ভালো কিছু নয়। এগুলো হতে পারে ফুসফুসের ক্যান্সার কিংবা গুরুতর ব্রঙ্কাইটিস।

ফুসফুসের সমস্যা যেকোনো বয়সের মানুষেরই হতে পারে। তাই সময় থাকতেই সতর্কতা প্রয়োজন।

আসুন জেনে নিই ফুসফুসে সমস্যার ৬ টি সংকেত:

- প্রায়ই সর্দি-কাশি হওয়া। অনেকের ক্ষেত্রেই ঠাণ্ডা কাশি হলে সহজে কমতে চায় না। এমন প্রবণতা দেখা দিলে সাবধান হওয়া জরুরি।

ঘুম থেকে ওঠার পরে কাঁধ ও পিঠে ব্যথা অনুভব করা। এ ধরনের ব্যথাকে চিকিৎসা পরিভাষায় “রেফার্ড পেইন” বলা হয়।

- শ্বাসকষ্ট হলে অবহেলা করবেন না। এমন সংকেত দেখা দিলে বুঝতে হবে ফুসফুসে কোনো সমস্যা আছে।

- সারাক্ষণ ক্লান্তবোধ করা, উদ্বেগ ও অবসাদ। ফুসফুস ঠিকভাবে কাজ না করলে শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ হয় না। সে কারণেই ক্লান্তি আসতে পারে।

- আপনার গলার আওয়াজে কি পরিবর্তন হয়েছে? দিনের পর দিন যদি এমন কিছু হতে থাকে তবে সমস্যা আরও মারাত্মক হতে পারে। সেক্ষেত্রে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

- বুকে কফ জমে একসময় কঠিন নিউমোনিয়া হতে পারে। যার ফলে ফুসফুস কার্যকারিতা হারায়। তাই এমন কিছু হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।

ঢাকা ট্রিবিউনসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)