সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

নাটোরে বুটেড ঈগল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

নাটোরের নলডাঙ্গায় একটি বুটেড ঈগল উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সদস্য সংগঠন 'সবুজ বাংলা'র সদস্যরা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মাধনগর থেকে ঈগলটিকে উদ্ধার করা হয়।

নাটোরের নলডাঙ্গায় একটি বুটেড ঈগল উদ্ধার করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সদস্য সংগঠন 'সবুজ বাংলা'র সদস্যরা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মাধনগর থেকে ঈগলটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, মাধনগর সাব-পোস্ট অফিস এলাকায় অসুস্থ অবস্থায় ঈগলটিকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সবুজ বাংলার সদস্যরা গিয়ে ঈগলটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধির কাছে ঈগলটি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ। সারাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ বিবিসিএফের ২০ হাজারের অধিক স্বেচ্ছাসেবীরা কাজ করেন।

ঈগলটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট সোহেল রানা, বিবিসিএফের প্রচার সম্পাদক ফজলে রাব্বী, আনসার কমান্ডার মুক্তার হোসেনসহ প্রমুখ।

রেজাউল করিম রেজা/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জুলাইয়ে ভারতের খৈল রপ্তানি কমেছে ৬৫%, বাংলাদেশে সরিষার খৈল গেছে বেশি

সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্যে জুলাইয়ে ভারত ১,৪৮,৬০৯ টন খৈল রপ্তানি করেছে, আগের বছর যা ছিল ৪,২২,৩৮৮ টন। দ্বিতীয় বৃহত্তম ক্রেতা বাংলাদেশ এপ্রিল-জুলাইয়ে নিয়েছে ১,৭২,৮৫২ টন, বেড়েছে ১৭.১৮%।

Rural Voice১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

লবণাক্ত জমির গম নিয়ে ৫০ লাখ ইউরো পেল ওলসারো, ২০২৭ সালে বাংলাদেশে বাজারে আনার লক্ষ্য

লবণাক্ত মাটিতেও ফলন দেয় এমন গমের জাত উদ্ভাবনে সুইডিশ স্টার্টআপ ওলসারো ৫০ লাখ ইউরোর বীজ তহবিল পেয়েছে। বাংলাদেশের মাঠ পরীক্ষায় এই গম মাঝারি লবণসহিষ্ণু জাতের চেয়ে ৪১% পর্যন্ত বেশি ফলন দিয়েছে; লাল তীর সিডের সঙ্গে ২০২৭ সালে বাজারে আনার প্রস্তুতি চলছে।

এজিফান্ডনিউজ১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমনখেতে ডাল পুঁতে পাখি ডেকে পোকা দমন, দিনাজপুর সদরে ৬৫ শতাংশ কৃষকের ভরসা পার্চিং

দিনাজপুর সদরে আমনখেতে ডাল, কঞ্চি ও খুঁটি পুঁতে দেওয়ায় দোয়েল, ফিঙে, শালিক বসে পোকা খাচ্ছে; কৃষি বিভাগ বলছে প্রায় ৬৫ শতাংশ কৃষক এই খরচহীন পদ্ধতিতে সুফল পাচ্ছেন।

বাসস১৩ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)