সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সরকারি নির্দেশনা অমান্য করে গরুর হাট, হাসিল তুলছেন আ’লীগ নেতা

নেত্রকোনার পূর্বধলা উপজেলার পুঁটিকাবাজারে সরকারি নির্দেশনা অমান্য করে গরু-ছাগলের হাট বসানোর অভিযোগ উঠেছে। বাজারের পাশেই নিষেধাজ্ঞা সাইনবোর্ড টানানো থাকলেও প্রভাবশালীরা তা মানছেন না। দীর্ঘদিন ধরে অবৈধভাবে হাট বসিয়ে হাসিল আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে। ওই হাট বন্ধের দাবিতে উপজ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার পুঁটিকাবাজারে সরকারি নির্দেশনা অমান্য করে গরু-ছাগলের হাট বসানোর অভিযোগ উঠেছে। বাজারের পাশেই নিষেধাজ্ঞা সাইনবোর্ড টানানো থাকলেও প্রভাবশালীরা তা মানছেন না। দীর্ঘদিন ধরে অবৈধভাবে হাট বসিয়ে হাসিল আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে। ওই হাট বন্ধের দাবিতে উপজেলার শ্যামগঞ্জ গরুর হাটের ইজারাদার মো. খোকন মিয়া জেলা প্রশাসক ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার স্থানীয় প্রশাসনের পক্ষে নিষেধাজ্ঞা দিয়ে একটি সাইনবোর্ড লাগানো হয়। তবে সেই সাইনবোর্ডের পাশেই চলে গরু-ছাগলের হাট।

লিখিত অভিযোগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলায় পূর্বধলা, শ্যামগঞ্জ, হুগলা ও হিরণপুর এই চারটি বাজারে গরু-ছাগলের হাট বাসানোর অনুমোদন রয়েছে। কিন্তু উপজেলার বিশকাকুনি ইউনিয়নের পুঁটিকাবাজারে একটি প্রভাবশালী মহল স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গরু-ছাগলের হাট বসিয়ে আসছে। ওই হাট থেকে হাসিলের নামে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হয়।

পূর্বধলার শ্যামগঞ্জ গরুর হাটের ইজারাদার মো. খোকন মিয়া জাগো নিউজকে বলেন, অসাধু প্রক্রিয়া অবলম্বন করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম মণ্ডল ও তার কয়েকজন সহযোগী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে গরুর হাট বাসিয়ে অবৈধ হাসিলের নামে চাঁদা আদায় করছেন। চাঁদার টাকার ভাগ নায়েবসহ (সহকারী ভূমি কর্মকর্তা) বেশ কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি পেয়ে থাকেন। ওই হাটে ভারত থেকে পাচার করা গরুসহ বিভিন্ন এলাকা থেকে চোরাই গরু বিক্রি করা হয়। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

বিশকাকুনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, গত চার বছর ধরে পুঁটিকাবাজারে অবৈধভাবে গরু-ছাগলের হাট বসানো হচ্ছে। আমি নির্বাচিত হওয়ার পর তাতে বাঁধা দিলেও কোনো কাজ হচ্ছে না। অসাধু এক শ্রেণির লোক স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে হাটটি পরিচালনা করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম মণ্ডল জাগো নিউজকে বলেন, বাজারের জায়গা-জমি আমারই। আমি হাটের নামে জায়গা লিখে দিয়েছি। প্রশাসন থেকে বন্ধ করে সাইনবোর্ড দিয়েছে বলে আমার জানা নেই। আমরা নিয়মিত ভূমি অফিসের মাধ্যমে টাকা জমা দিই।

ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. ফজলু মিয়া আকন্দ জাগো নিউজকে বলেন, পুঁটিকাবাজারটি ইজারার আওতাধীন। অবশ্য গরু-ছাগলের হাট বসানোর অনুমোদন নেই। উপজেলা প্রশাসনের নির্দেশে খাস কালেকশন আদায় করা হচ্ছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স জাগো নিউজকে বলেন, খাস আদায় করে টাকা নিয়ম অনুসারে ব্যাংকে জমা দেওয়া হচ্ছিল। গত শনিবার এটি জেলা প্রশাসকের নির্দেশে বন্ধ করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জনা খানস মজলিশ বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাজারটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এইচ এম কামাল/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)