সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পঞ্চগড়ে দিনব্যাপী ফল উৎসব

পঞ্চগড়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে 'রঙধনু ফাউন্ডেশন' নামের একটি সংগঠন উৎসবের আয়োজন করে।

পঞ্চগড়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে 'রঙধনু ফাউন্ডেশন' নামের একটি সংগঠন উৎসবের আয়োজন করে।

পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান উৎসবের উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ২১ ধরনের দেশীয় ফল দিয়ে বিপিজেএ'র ফল উৎসব

দিনভর ফল উৎসবের বিভিন্ন স্টলে আম, জাম, লিচু, কাঁঠাল, কলা, ড্রাগন, গোলাপজাম, জামরুল, খেজুর, বেল, কমলা, মালটা, কাজু বাদাম, আলু বোখরা, আনারস, কাটলিচু, কিসমিস, জায়তুন, পিচফল ও আতাসহ বিভিন্ন রকমের পরিচিত এবং অপরিচিত ফল প্রদর্শন করা হয়।

রঙধনু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার বলেন, ফলকে পরিচয় করিয়ে দিতে এবং ফলের গুণাগুন জানাতে আমাদের এ আয়োজন। উৎসবে অর্ধ শতাধিক দেশি-বিদেশি ফল প্রদর্শন করা হয়।

এসএইচআইএস/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)