সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

খড় বিক্রি করে লাখ টাকা আয় কৃষকের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আমন মৌসুমের ধান কাটার পর কয়েক বছর আগেও জমির মালিকেরা এসব খড় মানুষকে বিনামূল্যে দিয়ে দিতেন। তবে এখন সময় বদলেছে। খড়ও হয়েছে মূল্যবান বস্তু। শুষ্ক মৌসুমে মাঠে ঘাস না থাকায় এখন খড়ের চাহিদা ব্যাপক। তাই এখন আর কেউ খড় বিনামূল্যে দিতে রাজি নন। ফলে ধান কাটা শেষে এখন কৃষকদের মধ্যে খ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আমন মৌসুমের ধান কাটার পর কয়েক বছর আগেও জমির মালিকেরা এসব খড় মানুষকে বিনামূল্যে দিয়ে দিতেন। তবে এখন সময় বদলেছে। খড়ও হয়েছে মূল্যবান বস্তু। শুষ্ক মৌসুমে মাঠে ঘাস না থাকায় এখন খড়ের চাহিদা ব্যাপক। তাই এখন আর কেউ খড় বিনামূল্যে দিতে রাজি নন। ফলে ধান কাটা শেষে এখন কৃষকদের মধ্যে খড় বিক্রির ধুম পড়েছে।

উপজেলার পূর্ব খৈয়াছরা আমনের মাঠে এবার ধান মাড়িয়ে তা ঘরে তোলার পর কয়েকজন কৃষককে মাঠ থেকেই খড় বিক্রি করতে দেখা গেছে। অনেক কৃষক এখন খড় বিক্রি করে লাখ টাকা আয় করছেন বলে জানিয়েছেন।

কৃষক জামান শাহ বলেন, আড়াই কানি জমিতে ধান চাষ করেছিলাম। নিজের জন্য অল্প খড় রেখে বাকিগুলো ৬১ হাজার টাকায় বিক্রি করেছি। গত কয়েক বছর ধরে বিক্রি করে আসছি।

একই মাঠের কৃষক আরিফ জানান, তিনি ৫ কানি জমিতে ধান চাষ করেছিলেন। খড় বিক্রি করেছেন ১ লাখ ৫ হাজার টাকায়। গরুর খামারের মালিকরা এসব খড় কেনেন। বর্ষা বা শুকনো মৌসুমে গরুর খাবারের জন্য অনেক সময় কাঁচা ঘাসের সংকট হয়, তখন খড়, কুড়া ও ভূসিই গরুর খাবারের জন্য ভরসা। তাই খামারিরা এই মৌসুমেই গরুর খাবার সংগ্রহ করে রাখেন।

পূর্ব দুর্গাপুর গ্রামের খামারি মুক্তার হোসেন বলেন, আগে আশপাশে খালি জমি ছিল। ঘাসের অভাব ছিল না। এখন জমি পড়ে থাকে না। ঘাসের জমির অভাব, তাই খড়ের দামও বেড়ে গেছে। বাজারে গরুর খাবারের দাম বেশি। আমার ছয়টি গরু আছে। এর মধ্যে একটি দুধের গাভি। প্রতিদিন ৩০-৩৫ আঁটি খড় লাগে।

মিরসরাই উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম জানান, মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে চলতি মৌসুমে ১৭ হাজার ২২০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। ধান কাটা প্রায় শেষের দিকে। এক সময় খড়ের অতোটা চাহিদা না থাকায় দামও ছিল না। সময়ের বিবর্তনে এখন চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় খড়ের দামে কৃষকরা লাভবান হচ্ছে। সেক্ষেত্রে ধানে অনেক সময় পুষিয়ে না উঠলেও খড়ে লাভ করতে পারছেন কৃষকরা।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মিরসরাই উপজেলায় প্রায় ৯৫ হাজার গবাদিপশু রয়েছে। খাবার হিসেবে প্রতিটি গরুকে প্রতিদিন পাঁচ থেকে ছয় আঁটি খড় দিতে হয়। বিশেষ করে গাভির জন্য খড় খুবই উপকারী। এজন্য কৃষকেরা বাজার থেকে কেনা গোখাদ্যের চেয়ে ধানের খড়কে বেশি গুরুত্ব দেন। তবে এবার বন্যার কারণে আমন চাষ কমেছে, তাই খড়ও কমেছে। তাই বাড়তি দামেই সবাইকে খড় কিনতে হবে।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)