সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

৫ কেজির তরমুজের দাম ছুঁলো ৫০০ টাকা

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। অথচ রমজান মাসের শেষ দিকে হঠাৎ বেড়েছে তরমুজের দাম। কেজি দরে বিক্রি না হলেও বাজারে চার থেকে পাঁচ কেজি ওজনের একেকটি তরমুজ বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। তিন-চার কেজি ওজনের তরমুজ মিলছে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকায়। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর শম্ভূগঞ্জ বাজার ঘ

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। অথচ রমজান মাসের শেষ দিকে হঠাৎ বেড়েছে তরমুজের দাম। কেজি দরে বিক্রি না হলেও বাজারে চার থেকে পাঁচ কেজি ওজনের একেকটি তরমুজ বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। তিন-চার কেজি ওজনের তরমুজ মিলছে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকায়। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর শম্ভূগঞ্জ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারের তরমুজ বিক্রেতা নাইম মিয়া জাগো নিউজকে বলেন, রমজান মাস শেষ পর্যায়ে চলে এসেছে। বাজারে তরমুজের চাহিদা বেড়েছে। তবে আমদানি কম। এ কারণেই দাম কিছুটা বাড়তি। এখন তরমুজ পিস হিসেবেও বিক্রি হচ্ছে। আমার দোকানে ২৫০ টাকার কমে কোনো তরমুজ নেই। প্রতিটি তরমুজের ওজন আড়াই থেকে তিন কেজি হবে।

একই বাজারের রফিকুল ফল ভাণ্ডারের বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, আমার দোকানে ৫০০ টাকার নিচে কোনো তরমুজ নেই। পিস হিসেবে বিক্রি করছি। একেকটি তরমুজ চার-পাঁচ কেজির কম হবে না।

ওই দোকানের সামনে কথা হয় আকাশ মিয়া নামের একজন পোশাকশ্রমিকের সঙ্গে। তিনি চাকরি করেন গাজীপুর বোর্ড বাজার এলাকার একটি পোশাক কারখানায়। আকাশ মিয়া বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। বাড়িতে মা-বাবা, ভাই-বোন আছে। তাদের জন্য ৫০০ টাকা দিয়ে তরমুজ কিনেছি। এর নিচে কোনো তরমুজ নেই।

সেখানে কথা হয় আরেক পোশাকশ্রমিক এনামুল হকের সঙ্গে। তিনি চাকরি করেন গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি পোশাক কারখানায়। তিনি বলেন, ঈদে বাড়ি ফিরছি। পরিবারের সবাই অপেক্ষা করছে। তাই পরিবারের সদস্যদের জন্য কিছু ফলমূল কিনেছি। কিন্তু, হঠাৎ করে ফলমূলের দাম বেড়ে গেছে। একটি তরমুজ কিনেছি ৫০০ টাকায়। ওজন হবে চার কেজির মতো।

শম্ভূগঞ্জ বাজারের আরেক তরমুজ বিক্রেতা মজিবর রহমান বলেন, আমি প্রতি পিস তরমুজ ২৫০ থেকে ৩০০ টাকা করে বিক্রি করছি। হঠাৎ দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তরমুজের উৎপাদন ও আমদানি কমে গেছে। কিন্তু বাজারে তরমুজের চাহিদা বেশি। এসব কারণে দাম বেড়েছে।

মজিবুর রহমানের দোকানের সামনে দাঁড়িয়ে কথা হয় এমদাদুল হক নামের এক যুবকের সঙ্গে। তিনি বলেন, ছেলে-মেয়েরা বায়না ধরেছে তরমুজ খাবে। তাই তরমুজ কিনতে এসেছি। কিন্তু দাম অনেক বেশি। তারপরও বাধ্য হয়ে ৩০০ টাকায় একটা তরমুজ কিনেছি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী জাগো নিউজকে বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঞ্জুরুল ইসলাম/এমকেআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)