সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বাঁশঝাড় থেকে বেরিয়ে ১৫ জনকে কামড়ালো শিয়াল

নীলফামারীর সৈয়দপুরে শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক কিশোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক কিশোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌরসভার ১০নং ওয়ার্ডের পাটোয়ারী পাড়ায় এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা শিয়ালটিলে পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে।

শিয়ালের আক্রমণের শিকার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- সুদর্শন রায় (৩০), নির্মল কুমার (৩৫), আলী হোসেন (৭০), হাবিবুর রহমান (১৫), খাদিমুল ইসলাম (৩০), হাসানুর আলী (৩৪), জুয়েল হোসেন (২৫), আজিজুল হক (৬৫) ও জাহিদ হোসেন (৩০)।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে একটি শিয়াল বাঁশঝাড় থেকে হঠাৎ বের হয়ে সামনে পাওয়া সব মানুষকে আক্রমণ শুরু করে। এভাবে শিয়ালটি পাটোয়ারী পাড়া এলাকার খড়খড়িয়া পাড়ার মনছুরের মোড়ে অন্তত ১৫ জনকে কামড়ে দেয়। এতে রক্তাক্ত জখম অবস্থায় আহত কয়েকজনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন আহতদের স্বজনরা।

এছাড়া আহতদের মধ্যে হাবিবুর রহমান হাবিব নামের এক কিশোরকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার বলেন, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদা সিদ্দিকা রিয়া বলেন, দুপুর ১২টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত রোগীদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজু আহম্মেদ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জুলাইয়ে ভারতের খৈল রপ্তানি কমেছে ৬৫%, বাংলাদেশে সরিষার খৈল গেছে বেশি

সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্যে জুলাইয়ে ভারত ১,৪৮,৬০৯ টন খৈল রপ্তানি করেছে, আগের বছর যা ছিল ৪,২২,৩৮৮ টন। দ্বিতীয় বৃহত্তম ক্রেতা বাংলাদেশ এপ্রিল-জুলাইয়ে নিয়েছে ১,৭২,৮৫২ টন, বেড়েছে ১৭.১৮%।

Rural Voice১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

লবণাক্ত জমির গম নিয়ে ৫০ লাখ ইউরো পেল ওলসারো, ২০২৭ সালে বাংলাদেশে বাজারে আনার লক্ষ্য

লবণাক্ত মাটিতেও ফলন দেয় এমন গমের জাত উদ্ভাবনে সুইডিশ স্টার্টআপ ওলসারো ৫০ লাখ ইউরোর বীজ তহবিল পেয়েছে। বাংলাদেশের মাঠ পরীক্ষায় এই গম মাঝারি লবণসহিষ্ণু জাতের চেয়ে ৪১% পর্যন্ত বেশি ফলন দিয়েছে; লাল তীর সিডের সঙ্গে ২০২৭ সালে বাজারে আনার প্রস্তুতি চলছে।

এজিফান্ডনিউজ১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমনখেতে ডাল পুঁতে পাখি ডেকে পোকা দমন, দিনাজপুর সদরে ৬৫ শতাংশ কৃষকের ভরসা পার্চিং

দিনাজপুর সদরে আমনখেতে ডাল, কঞ্চি ও খুঁটি পুঁতে দেওয়ায় দোয়েল, ফিঙে, শালিক বসে পোকা খাচ্ছে; কৃষি বিভাগ বলছে প্রায় ৬৫ শতাংশ কৃষক এই খরচহীন পদ্ধতিতে সুফল পাচ্ছেন।

বাসস১৩ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)