সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

মৌলভীবাজারের শেরপুরে একটি কাতলা মাছের দাম লাখ টাকা

মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী মাছের মেলায় ৬০ কেজি ওজনের একটি কাতলা মাছের দাম ১ লাখ ২০ হাজার টাকা হাঁকছেন মাছ ব্যবসায়ী আব্দুর রহমান।

মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী মাছের মেলায় ৬০ কেজি ওজনের একটি কাতলা মাছের দাম ১ লাখ ২০ হাজার টাকা হাঁকছেন মাছ ব্যবসায়ী আব্দুর রহমান।

তিনি জানান, মৌলভীবাজারের হাকালুকি হাওর থেকে এই মাছটি মেলায় বিক্রি করার জন্যই মাছটি তিনি কিনে এনেছেন।

কাতল মাছটির আনুমানিক বয়স ১০-১২ বছর বলে জানাচ্ছেন ওই ব্যবসায়ী।

কাতলার পাশাপাশি বেশ কয়েকটি বড় সাইজের চিতল, রুই, আইড় এবং বাঘাইড় মাছও তিনি নিয়ে এসেছেন।

সিলেটের স্থানীয় সাংবাদিক আহমেদ নূর বলছেন, পৌষসংক্রান্তি উপলক্ষে সদর উপজেলার শেরপুরে এই মাছের মেলা বসে, প্রায় দুইশো বছর ধরে চলছে এটা।

প্রতি বছরের মত এই বছরও প্রায় দুই শতাধিক মাছের দোকান এবং প্রায় ৩০টি মাছের আড়ত বসেছে।

মেলায় বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক কোটি টাকার মাছ নিয়ে এসেছেন ব্যবসায়ীরা।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মাছ বাজারে সোমবারের মূল আকর্ষণ ছিল বিশাল আকৃতির এই বাঘা আইড় মাছ।

মাছটির বিক্রেতা হাফিজ আহমেদ দাবি করেছেন, মেঘনা নদী থেকে ধরা এই বাঘা আইড় মাছটির ওজন ৬০ কেজি।

এর দাম দেড় লাখ টাকা হাঁকলেও বেলা একটা পর্যন্ত মাছটির দাম ৭২ হাজার টাকা উঠে।

বিবিসি বাংলাসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)