সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সাহিত্য আড্ডা চৈতন্যের বৃত্তাবদ্ধতা দূর করে

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক, লেখক ও গবেষক প্রফেসর ড. মুহম্মদ আসাদুজ্জামান বলেছেন, 'সাহিত্য একটি চর্চার বিষয়। চর্চা না থাকলে কোনো জিনিসই তার সঠিক জায়গায় টিকে থাকে না। সেই চর্চার অন্যতম অনুষঙ্গ সাহিত্য পত্রিকা ও সাহিত্য আড্ডা। সাহিত্য সভা বা সাহিত্য আড্ডার মধ্য থেকে বিভিন্ন উপকরণ তৈরি

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক, লেখক ও গবেষক প্রফেসর ড. মুহম্মদ আসাদুজ্জামান বলেছেন, 'সাহিত্য একটি চর্চার বিষয়। চর্চা না থাকলে কোনো জিনিসই তার সঠিক জায়গায় টিকে থাকে না। সেই চর্চার অন্যতম অনুষঙ্গ সাহিত্য পত্রিকা ও সাহিত্য আড্ডা। সাহিত্য সভা বা সাহিত্য আড্ডার মধ্য থেকে বিভিন্ন উপকরণ তৈরি হয়। এই আড্ডার ধরাবাহিকতা প্রয়োজন। সে বিবেচনায় সারেঙের ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব যথেষ্ট গুরুত্ব বহন করে।'

তিনি বলেন, 'উপমহাদেশের অন্যতম সাহিত্যিক রামসুন্দর ত্রিবেদী সাহিত্য আড্ডার আয়োজন করতেন। সে আড্ডায় বহু গুণী সাহিত্যিকরা অংশগ্রহণ করতেন। একবার বঙ্কিমচন্দ্রকে সাহিত্য আড্ডায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছিল। বঙ্কিম সে মালা রবীন্দ্রনাথকে পরিয়ে দিয়ে বলেছিলেন, আমার পরে রবীন্দ্রনাথ হবে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক। সেই ধারাবাহিকতায় সাহিত্যের চর্চা ও আড্ডাকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে।'

ড. আসাদুজ্জামান ২০ জুন রাজধানীর মালিবাগে সারেঙ সাহিত্য সভা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন লেখক গবেষক ও কবি ড. মাহবুব হাসান, লেখক গবেষক জমির উদ্দিন মিলন।

সারেঙের উপদেষ্টা ড. মাহবুব হাসান বলেন, 'সাহিত্য আড্ডা একটি ফল্গুধারা, যার মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। এটি বিশেষ করে তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আমাদের চৈতন্যের যে বৃত্তাবদ্ধতা তা থেকে আমরা অনেকেই বের হতে পারি না। আড্ডার মধ্য দিয়ে সে বৃত্তাবদ্ধতা দূর হয়। আমরা এমনিতেই ফল খাই কিন্তু সারেঙ ফল উৎসব একটি চৈতন্যের ধারাবাহিকতা। আড্ডা জীবনের অংশ। এখান থেকে গল্প, কবিতা, উপন্যাসের উপাদান আমরা পেয়ে থাকি। সারেঙের আয়োজন নিয়মিত ও অব্যাহত রাখার আহ্বান জানাই।'

লেখক গবেষক জমির উদ্দিন মিলন বলেন, 'বাংলা সাহিত্যে আড্ডার গুরুত্ব অপরিসীম। বড় বড় কবি-সাহিত্যিকরা আড্ডার মধ্য দিয়ে সাহিত্যের রসদ জুগিয়েছেন। সাহিত্য আড্ডার মধ্য দিয়ে জাতিকে পদ দেখিয়েছেন। সারেঙের সাহিত্য আড্ডার মধ্য দিয়ে আমরা কবি-সাহিত্যিকদের মাঝে গভীর মেলবন্ধন তৈরি করতে চাই।'

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ফজলুল হক খান, সিনিয়র সাংবাদিক ও লেখক জামালুদ্দিন বারী, কবি সাঈদুজ্জামান শিপন, কবি ও লেখক ওয়াহিদ জামান, পুথিপ্রকাশের পরিচালক কবি সুজন বিশ্বাস, কচিপাতা সম্পাদক আলেয়া বেগম আলো, লেখক সাফিকুল ইসলাম সোহেল, কবি আমিনা নাজনীন ডানা, কবি ঝরনা দেবী প্রমুখ।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)