সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পেয়ারা বাগান পরিচর্যার সময় সাপের কামড়ে একজনের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরের তালিনা গ্রামে সাপের কামড়ে আব্দুর রাজ্জাক (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহের কোটচাঁদপুরের তালিনা গ্রামে সাপের কামড়ে আব্দুর রাজ্জাক (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের এমডি বাংলোর গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তিনি তালিনা গ্রামের মৃত ছামেদ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে নিজের পেয়ারা বাগানে গাছের অপ্রয়োজনীয় ডাল কাটছিলেন আব্দুর রাজ্জাক। এসময় সাপে তার পায়ে কামড় দেয়। টের পেয়ে কিছুক্ষণ পর বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ জানান, হাসপাতালে আসার কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়। মৃতের পরিবারের সদস্যরা জানান, তাকে গোখরা সাপে দংশন করেছিল। ধারণা করা হচ্ছে, আতঙ্কগ্রস্ত হয়ে হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)