সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

লজ্জাবতী বানরের ঘরে নতুন অতিথি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি লজ্জাবতী বানর বাচ্চা জন্ম দিয়েছে। গত সোমবার (২২ জুন) সকালে সেবা ফাউন্ডেশনে থাকা লজ্জাবতী বানরটি বাচ্চা জন্ম দেয়। জন্মের পর থেকে বাচ্চাটি মায়ের দুধ খাচ্ছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি লজ্জাবতী বানর বাচ্চা জন্ম দিয়েছে। গত সোমবার (২২ জুন) সকালে সেবা ফাউন্ডেশনে থাকা লজ্জাবতী বানরটি বাচ্চা জন্ম দেয়। জন্মের পর থেকে বাচ্চাটি মায়ের দুধ খাচ্ছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, মা লজ্জাবতী বানরটি অনেক বছর ধরে এখানে রয়েছে। এর আগে আরও তিনবার এটি বাচ্চা দিয়েছে। সব বাচ্চা আমরা অবমুক্ত করেছিলাম। এটিও প্রাপ্ত বয়স্ক হলে আমরা অবমুক্ত করে দেবে। গত ছয় বছরে লজ্জাবতী বানরটি চারটি বাচ্চা দিল। সদ্য জন্ম নেয়া বাচ্চাটি ও মা সুস্থ রয়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা আইইউসিএন-এর লাল তালিকায় সংকটাপন্ন হিসেবে লজ্জাবতী বানর অন্তর্ভুক্ত হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মনিরুল এইচ খান জানান, লজ্জাবতী বানর নিশাচর প্রাণী। এর ইংরেজি নাম 'Slow loris' এবং বৈজ্ঞানিক নাম 'Nzcticebus coucang'। গহীন সবুজ বনের ভেতরে লম্বা গাছের মগডাল থেকে গাছের কচিপাতা, গাছের আঠা, কষ, ছোট ছোট পোকামাকড়, ছোট পাখি ও এবং বিভিন্ন প্রাণীদের ডিম এদের খাদ্যের তালিকায়ে রয়েছে। এরা সাধারণত বছরে একবার একটি বাচ্চা দেয়।

রিপন দে/আরএআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)