সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

প্রাণিসম্পদ খাতে ইন্টারনেট অব থিংস এর নতুন ধরনের ব্যবহার শুরু

প্রাণিসম্পদ খাতে ইন্টারনেট অব থিংস এর নতুন ধরণের ব্যবহার শুরু হয়েছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের ফুড এ- ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং জার্মান এগ্রিকালচার সোসাইটি (ডিএলজি) স্বীকৃত ওই প্রযুক্তি খামার পর্যায়ে পৌঁছে দিচ্ছে সূর্যমুখি প্রাণিসেবা।

প্রাণিসম্পদ খাতে ইন্টারনেট অব থিংস এর নতুন ধরণের ব্যবহার শুরু হয়েছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের ফুড এ- ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং জার্মান এগ্রিকালচার সোসাইটি (ডিএলজি) স্বীকৃত ওই প্রযুক্তি খামার পর্যায়ে পৌঁছে দিচ্ছে সূর্যমুখি প্রাণিসেবা।

গরুর কাঁধে বা কানে নয় এবার তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন ডিভাইস স্থাপিত হচ্ছে গরুর পাকস্থলিতে। টানা ছয় বছর পাকস্থলি থেকেই ‘বোলাস’ নামের ক্যাপসুল আকৃতির এই ডিভাইস প্রতিমুহূর্তে জানাতে পারবে গরুর স্বাস্থ্যগত সব খবরাখবর। সে খবর যেকোনো জায়গা থেকেই খামার মালিক দেখতে পাবেন মোবাইল অ্যাপসের মাধ্যমে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামার উদ্যোক্তা আসাদুজ্জামান আফসার এই প্রযুক্তি ব্যবহার করে পেতে শুরু করেছেন অভাবনীয় সুফল। বাংলাদেশে প্রযুক্তিটি এনেছে সূর্যমুখি প্রাণিসেবা নামের একটি প্রতিষ্ঠান।

তারা প্রযুক্তিটি বাস্তবায়নের ক্ষেত্রে গড়ে তুলেছে সমন্বিত প্লাটফর্ম। তাদের সঙ্গে রয়েছে ফিনিক্স ইন্সুরেন্স। প্রযুক্তিসেবার সঙ্গে প্রাণিসম্পদের বীমা সুবিধাও চালু করেছে তারা।

তবে সব ধরণের খামারিদের স্বার্থে সুবিধাটি আরো সহজলভ্য হওয়া প্রয়োজন, জানাচ্ছেন প্রথম ব্যবহারকারী খামারি।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)