সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ঝটপট তালের শাঁসের খোসা ছাড়ানোর উপায়

বাজারে এখন তালের শাঁস বেশ সহজলভ্য। খুবই সুস্বাদু হয় তালের শাঁস। আবার এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। গরমে তালের শাঁস খেলে পানিশূন্যতা দূর হয়, ক্লান্তি কাটে, এমনটি লিভারও পরিষ্কার হয়।

বাজারে এখন তালের শাঁস বেশ সহজলভ্য। খুবই সুস্বাদু হয় তালের শাঁস। আবার এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। গরমে তালের শাঁস খেলে পানিশূন্যতা দূর হয়, ক্লান্তি কাটে, এমনটি লিভারও পরিষ্কার হয়।

১০০ গ্রাম তালের শাঁসে থাকে ৪৩ ক্যালোরি। এ কারণেই ওজম কমাতেও ভূমিকা রাখে এটি। এছাড়া এতে ১১ গ্রাম কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম ও ফাইটোনিউট্রিয়েন্ট থাকে।

আরও পড়ুন: তালের শাঁস খেলে সারবে যেসব রোগ

এতে আরও থাকে ফাইবার, প্রোটিন, ভিটামিন সি, এ, ই, কে, বি৭ ও আয়রন। এসব উপাদান শারীরিক বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে।

তাল ছোট থাকতে এর ভেতরের শাঁস হয়, যা খাওয়া যায়। ভীষণ মজার আর পুষ্টিকর এই তাল শাঁস। তবে বছরের মাত্র কিছুদিন পাওয়া যায় তাল শাঁস। কারণ ভেতরের শাঁস নরম থাকতেই এটি খাওয়া যায়। শক্ত হয়ে গেলে আর খাওয়া যায় না।

আরও পড়ুন: অতিরিক্ত আম খাওয়া যাদের জন্য বিপজ্জনক

তবে এটি খেতে যতটা মজা তার থেকেও বিরক্তিকর এর খোসা ছাড়ানো। তবে চাইলে সহজ উপায়েই আপনি তালের শাঁসের খোসা ছাড়িয়ে নিতে পারবেন।

এজন্য প্রথমে তালের ভেতর থেকে তালের শাঁসটি উঠিয়ে নিন। এবার এর যে কোনো একপাশে একটু চিরে নিয়ে একটি চামচ ভেতরে ঢুকিয়ে চারপাশ ঘুরিয়ে আনুন। দেখবেন খুব সহজেই খোসা থেকে বেরিয়ে আসবে সাদা শাঁস।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)