সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

বাড়ির আমগাছে মিললো ১০ ফুটের বার্মিজ অজগর

কক্সবাজারের উখিয়ায় বসতবাড়ির আমগাছে পাওয়া গেছে ২৫ কেজি ওজনের ১০ ফুট লম্বা বার্মিজ অজগর।

কক্সবাজারের উখিয়ায় বসতবাড়ির আমগাছে পাওয়া গেছে ২৫ কেজি ওজনের ১০ ফুট লম্বা বার্মিজ অজগর।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজাপালং ইউনিয়নের নাপিতপাড়া এলাকায় এক বসতবাড়ির গাছ থেকে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে বনবিভাগ।

বনবিভাগের দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজগরটি উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের নাপিতপাড়া এলাকার আব্দুর রহিমের বাড়ির একটি আম গাছের ডালে হয়ে পেঁচিয়ে ছিল। এক নারী প্রথমে সাপটিকে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি বনবিভাগকে জানালে দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধারের ব্যবস্থা করেন।

বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, স্থানীয়দের ফোন পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছে অজগরটি উদ্ধার করি। এটি একটি বার্মিজ প্রজাতির অজগর। যার ওজন প্রায় ২৫ কেজি ও দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। সাপটি সুস্থ রয়েছে ও বনবিভাগের তত্ত্বাবধানে প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে।

উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, এ ধরনের অজগর বনের পরিবেশ ও বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উদ্ধার করার পর আমরা সাধারণত সেগুলোকে নিরাপদ বনে অবমুক্ত করি। এটাকেও সেভাবে করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)