সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

শহরের মাঝেই সাড়ে ১২ বিঘা জমিতে কৃষি পর্যটনের অনন্য উদ্যোগ

সাড়ে ১২ বিঘা জমিতে বহুমুখী আয়োজন

সাড়ে ১২ বিঘা জমিতে বহুমুখী আয়োজন

চট্টগ্রাম শহরের কোলাহলের মাঝেই গড়ে উঠেছে প্রায় সাড়ে ১২ বিঘা জমির এক ব্যতিক্রমী কৃষিভিত্তিক উদ্যোগ, ওয়েল এগ্রো ফার্ম। এখানে ফল-ফসলের ক্ষেত, ডেইরি খামার, মাছের পুকুর, শিশুদের জন্য কৃষি শিক্ষামূলক কার্যক্রম এবং গ্রামীণ ঐতিহ্যের সংরক্ষণ, সবকিছু মিলিয়ে এক পূর্ণাঙ্গ কৃষি পর্যটন অভিজ্ঞতা।

এই উদ্যোগের লক্ষ্য শুধু উৎপাদন নয়; বরং শহরের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মকে খাদ্য উৎপাদন প্রক্রিয়া, কৃষির গুরুত্ব এবং নিরাপদ খাবারের উৎস সম্পর্কে সচেতন করা। যারা নিজের ছাদ বা আঙিনায় কৃষিকাজের সুযোগ পান না, তারাও এখানে এসে হাতে-কলমে অভিজ্ঞতা নিতে পারেন।

শিশুরা এখানে নিজের হাতে ফসল তোলে, গাছ লাগানো শেখে, ছবি আঁকে, মাটির কাজ করে, প্রকৃতির সঙ্গে গড়ে তোলে এক গভীর সম্পর্ক। পাশাপাশি খামারে উৎপাদিত তরতাজা ফল-ফসল ও মূল্য সংযোজন করা কৃষিপণ্যও সংগ্রহ করা যায়।

বাংলাদেশে কৃষি পর্যটন শুধু বিনোদন নয়, এটি খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ওয়েল এগ্রো ফার্ম সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিচ্ছে।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

হৃদয়ে মাটি ও মানুষ

সম্পর্কিত খবর

হৃদয়ে মাটি ও মানুষ

শখের কবুতর বনাম ব্যবসার সম্ভাবনা: বাংলাদেশে কবুতর পালনের চ্যালেঞ্জ

শখের তোলা আশি টাকা, কিন্তু আবুল কাশেমের শখের পায়রার খামার কোটি টাকার! নরসিংদীর শিবপুরের ধানুয়া গ্রামে শৈশবের ভালোবাসা থেকে শুরু হওয়া এই পায়রার খামারে এখন রয়েছে বাহারি সব বিদেশি জাতের পায়রা। রঙে বর্ণিল, আকারে বৈচিত্র্যপূর্ণ আর দামে রীতিমতো বিস্ময়কর এই পায়রাগুলো। একজোড়া পায়রার দাম শুনলে চোখ

শাইখ সিরাজ১৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)