সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

টেঁটা দিয়ে মেছো বিড়াল হত্যা, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গায় টেঁটা দিয়ে আঘাত করে নির্মমভাবে একটি মেছো বিড়ালকে হত্যা করা হয়েছে। সেই হত্যার ভিডিও আবার ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চুয়াডাঙ্গায় টেঁটা দিয়ে আঘাত করে নির্মমভাবে একটি মেছো বিড়ালকে হত্যা করা হয়েছে। সেই হত্যার ভিডিও আবার ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজন এখনো পলাতক।

২১ মার্চ বিকেলে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখ যায়, তিন যুবক মিলে টেঁটা দিয়ে আঘাত করে বন্যপ্রাণীটি হত্যা করে। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে এ বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ মার্চ বিকেলে আনুমানিক সাড়ে ৫টার দিকে ধান্যঘরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন (৩০), হারুন কাল্টার ছেলে মিন্টু এবং ইমান আলীর ছেলে মো. সাইফুল ইসলাম মিলে একটি মেছো বিড়ালকে নির্মমভাবে হত্যা করে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহ মো. ফরহাদ হোসেন ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বন কর্মকর্তাকে জানান।

এরপর শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা বন কর্মকর্তা ও স্থানীয়দের উপস্থিতিতে বিড়ালটি মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, বন্যপ্রাণী হত্যা একটি গুরুতর অপরাধ। এ ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা এখনো পলাতক, তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, অভিযুক্ত মো. আলমগীর হোসেনকে (৩০) গ্রেফতার করে। তবে বাকি দুই আসামি মিন্টু ও সাইফুল ইসলাম এখনো পলাতক। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী, কোনো বন্যপ্রাণী হত্যা বা ক্ষতি করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

হুসাইন মালিক/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জুলাইয়ে ভারতের খৈল রপ্তানি কমেছে ৬৫%, বাংলাদেশে সরিষার খৈল গেছে বেশি

সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্যে জুলাইয়ে ভারত ১,৪৮,৬০৯ টন খৈল রপ্তানি করেছে, আগের বছর যা ছিল ৪,২২,৩৮৮ টন। দ্বিতীয় বৃহত্তম ক্রেতা বাংলাদেশ এপ্রিল-জুলাইয়ে নিয়েছে ১,৭২,৮৫২ টন, বেড়েছে ১৭.১৮%।

Rural Voice১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

লবণাক্ত জমির গম নিয়ে ৫০ লাখ ইউরো পেল ওলসারো, ২০২৭ সালে বাংলাদেশে বাজারে আনার লক্ষ্য

লবণাক্ত মাটিতেও ফলন দেয় এমন গমের জাত উদ্ভাবনে সুইডিশ স্টার্টআপ ওলসারো ৫০ লাখ ইউরোর বীজ তহবিল পেয়েছে। বাংলাদেশের মাঠ পরীক্ষায় এই গম মাঝারি লবণসহিষ্ণু জাতের চেয়ে ৪১% পর্যন্ত বেশি ফলন দিয়েছে; লাল তীর সিডের সঙ্গে ২০২৭ সালে বাজারে আনার প্রস্তুতি চলছে।

এজিফান্ডনিউজ১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমনখেতে ডাল পুঁতে পাখি ডেকে পোকা দমন, দিনাজপুর সদরে ৬৫ শতাংশ কৃষকের ভরসা পার্চিং

দিনাজপুর সদরে আমনখেতে ডাল, কঞ্চি ও খুঁটি পুঁতে দেওয়ায় দোয়েল, ফিঙে, শালিক বসে পোকা খাচ্ছে; কৃষি বিভাগ বলছে প্রায় ৬৫ শতাংশ কৃষক এই খরচহীন পদ্ধতিতে সুফল পাচ্ছেন।

বাসস১৩ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)