সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ঢাকেশ্বরী হাটের আকর্ষণ আব্দুল আলিমের তিন গরু, দাম হাঁকছেন ৩০ লাখ

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি রয়েছে। জমে উঠেছে পশু বেচাকেনা। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশুর হাটগুলোতেও শুরু হয়েছে বেচাকেনা। বিগত সময়ের মতো এবারও উপজেলার মধ্যে সবচেয়ে বড় হাট বসেছে নাসিক ১০ নম্বর ওয়ার্ডের দুই নম্বর ঢাকেশ্বরী এলাকার বালুর মাঠে। হাটটির এবারের আকর্ষণ আব্দুল আলিমে

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি রয়েছে। জমে উঠেছে পশু বেচাকেনা। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশুর হাটগুলোতেও শুরু হয়েছে বেচাকেনা। বিগত সময়ের মতো এবারও উপজেলার মধ্যে সবচেয়ে বড় হাট বসেছে নাসিক ১০ নম্বর ওয়ার্ডের দুই নম্বর ঢাকেশ্বরী এলাকার বালুর মাঠে। হাটটির এবারের আকর্ষণ আব্দুল আলিমের তিনটি বড় গরু।

সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকা থেকে ঢাকেশ্বরীর হাটে তিনটি বড় গরু নিয়ে এসেছেন ব্যাপারী মোহাম্মদ আব্দুল আলিম (৪০)। বিশাল আকৃতির গরুগুলোর নাম রাখা হয়েছে ‌'যুবরাজ', 'কালা পাহাড়' আর 'ধলা পাহাড়'। গরু তিনটির দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকায়।

ব্যাপারী আব্দুল আলিম বলেন, '১৯৯০ সাল থেকে গরু পালা শুরু করলেও বিভিন্ন হাটে ঘুরে বিক্রি করছি ২০০২ সাল থেকে। এবার প্রায় ১০০ মণ ওজনের আমার তিনটি গরুকে চড়া দামে বিক্রির আশায় এখানে এসেছি। এরইমধ্যে ক্রেতারা যুবরাজের দাম ৮ লাখ, ধলা পহাড়ের ৫ লাখ এবং কালা পহাড়ের সাড়ে ৬ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন।

তিনি বলে, চার বছরে তিনটি গরুকে লালন-পালন করতে গিয়ে সব মিলিয়ে অন্তত ২৩-২৪ লাখ টাকা খরচ হয়েছে। আশা করছি অন্তত ৩০ লাখে বিক্রি করতে পারবো।

ঢাকেশ্বরী হাটের সার্বিক তত্ত্বাবধানে থাকা সাগর প্রধান জাগো নিউজকে বলেন, আমাদের হাটের মূল আকর্শন আব্দুল আলিমের যুবরাজসহ তিনটি গরু। আশা করি তিনি ভালো দাম পাবেন। আমাদের হাটে বেচাকেনা মোটামুটি ভালো হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য নিতে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়ার ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

মো. আকাশ/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)