সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

আবু মুসার ২০ বিঘার ফল বাগান | কৃষি দিবানিশি | Krishi Dibanishi

২০ বিঘা জমিতে আবু মুসার নানা জাতের ফল চাষ

২০ বিঘা জমিতে আবু মুসার নানা জাতের ফল চাষ

কৃষি উৎপাদনে ফসল সম্পর্কে প্রয়োজনীয় ধ্যান, জ্ঞান অর্থাৎ জেনে বুঝে বিনিয়োগ করলে কৃষি থেকে ছিটকে পড়ার সম্ভাবনা খুব কম থাকে। এখন জেনে বুঝেই দেশের বহু কৃষক, তরুণ উদ্যোক্তা এমনকি ভিন্ন পেশার মানুষও কৃষিমুখি হয়ে বাণিজ্যিক উদ্যোগ নিচ্ছে।

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের বাগমারি গ্রামের স্কুল শিক্ষক হারুন অর রশীদ মুসাও তাদেরই একজন। ছোটবেলা থেকেই তিনি কৃষিকে ভালোবাসেন। পড়াশুনার পাশাপাশি বাবার সঙ্গে কৃষিকাজে হাত লাগিয়েছেন। পরিবর্তিতে কৃষির নেশায় চাকরি করেও পৈত্রিক ভিটেমাটিকে শুধু ঐতিহ্য হিসেবে আঁকড়ে ধরে না রেখে বৈচিত্রময় ফল ফসল উৎপাদন করতে চেয়েছেন। সাফল্য আনার প্রচেষ্টায় ছুটে বেড়িয়েছেন দেশ-বিদেশের নানা প্রান্তে। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গতানুগতিক চাষাবাদের প্রথাকে ভেঙ্গে গড়েছেন বাণিজ্যিক কৃষি খামার।

এখন ২০ বিঘার সমন্বিত ফল বাগান তার। এখানে উৎপাদন করছেন অ্যাভোকাডো, মাল্টা, পারসিমন, লংগান, থাই জাম, কমলা, ড্রাগন, ফিলিপিনো আখ সহ বিভিন্ন ফসল।

উচ্চমুল্যের ফসলের নেশায় যুক্ত হয়েছেন ২০০৫ সালে। প্রথমে বাউকুল, পেয়ারা চাষ করেছেন। তারপর একে একে ড্রাগন, ফিলিপিনো আখ থেকে নানারকম দেশি-বিদেশি উচ্চ মুল্যের ফল চাষের পরীক্ষা নিরীক্ষা করছেন তিনি।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)