সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

এই গরমের দুপুরে পাতে রাখুন আচারি বেগুন

গরমের দিনে ভারী বা ঝাল খাবারের চেয়ে মুখে রুচি ফেরায় টক-ঝাল স্বাদের কোনো পদ। আর ভাতের সঙ্গে যদি থাকে আচারি বেগুন, তাহলে সাধারণ খাবারও হয়ে উঠতে পারে দারুণ উপভোগ্য।

গরমের দিনে ভারী বা ঝাল খাবারের চেয়ে মুখে রুচি ফেরায় টক-ঝাল স্বাদের কোনো পদ। আর ভাতের সঙ্গে যদি থাকে আচারি বেগুন, তাহলে সাধারণ খাবারও হয়ে উঠতে পারে দারুণ উপভোগ্য।

সরিষা, বিভিন্ন মসলা ও আচারের স্বাদে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনি সহজেই ঘরে তৈরি করা যায়। গরমের দুপুরে খাবারের স্বাদ বাড়াতে পাতে রাখতে পারেন মজাদার আচারি বেগুন। জেনে নিন সহজ রেসিপি।

প্রথমে আলু ও বেগুন ভালোভাবে ধুয়ে সমান আকারের ছোট ছোট কিউব করে কেটে নিন। এরপর একটি প্যানে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। পেঁয়াজ নরম হতে শুরু করলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পাঁচফোড়ন, জিরা এবং আদা-রসুন বাটা যোগ করে ভালোভাবে নেড়ে নিন। মসলাগুলো যেন পুড়ে না যায়, সেজন্য অল্প পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।

মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে আলুর টুকরোগুলো দিয়ে দিন। আলু কিছুটা সিদ্ধ হয়ে এলে টমেটো যোগ করুন। এরপর বেগুন দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে রান্না করুন। আলু ও বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিন। সবশেষে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু আচারি বেগুন।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)