সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কিমা পোলাও রান্নার সহজ রেসিপি

পোলাও তো প্রায় সবারই প্রিয়, কিন্তু যখন সেটা কিমা দিয়ে তৈরি হয়, তখন স্বাদ আরও বাড়ে। ঘরে সহজে পাওয়া জিনিসপত্র দিয়ে মাত্র কয়েক ধাপে তৈরি করা যায় এই কিমা পোলাও, যা শুধু খাবারের সময়ই নয়, সুগন্ধে ও চুলায় ভরিয়ে দেয় পুরো ঘর। উৎসব আয়োজন কিংবা হঠাৎ অতিথি আসার সময়ের জন্য আদর্শ একটি পদ এই কিমা পোল

পোলাও তো প্রায় সবারই প্রিয়, কিন্তু যখন সেটা কিমা দিয়ে তৈরি হয়, তখন স্বাদ আরও বাড়ে। ঘরে সহজে পাওয়া জিনিসপত্র দিয়ে মাত্র কয়েক ধাপে তৈরি করা যায় এই কিমা পোলাও, যা শুধু খাবারের সময়ই নয়, সুগন্ধে ও চুলায় ভরিয়ে দেয় পুরো ঘর। উৎসব আয়োজন কিংবা হঠাৎ অতিথি আসার সময়ের জন্য আদর্শ একটি পদ এই কিমা পোলাও। রইলো রেসিপি-

প্রথমে একটি প্যানে ঘি গরম করুন এবং এতে দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিন। এরপর কুঁচি করা পেঁয়াজ দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজুন। এবার আদা বাটা যোগ করে কিছুক্ষণ নাড়াচাড়া করুন, তারপর কিমা ঢালুন। এরপর এতে জয়ত্রি গুঁড়ো এবং জয়ফল বাটা মিশিয়ে ৪-৫ মিনিট রান্না করুন।

এবার এতে চাল যোগ করে ২-৩ মিনিট ভাজুন। এর সঙ্গে ফুটানো পানি এবং স্বাদমতো লবণ দিন। উপরে কয়েকটি কাঁচা মরিচ ছড়িয়ে ৫ মিনিট রান্না করুন।

এরপর চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। প্রায় ১২–১৫ মিনিট পরে ঢাকনা খুলে দেখুন পানি শুকিয়ে গেছে। চাইলে আরও ৫ মিনিট ঢেকে রেখে দমে রাখুন। পরিবেশনের সময় উপরে বেরেস্তা ছড়িয়ে দিন।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)