সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

শখের কৃষিকাজে এক শিল্পপতির সফলতা

সৌখিনতা থেকে কৃষিকাজে হাত দিয়ে অভাবনীয় বাণিজ্যিক সাফল্য অর্জন করেছেন এক শিল্পপতি। নারায়ণগঞ্জের দাসেরগাঁও গ্রামে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ও পরিবেশসম্মত আধুনিক এক কৃষি খামার। সমন্বিত চাষ ব্যবস্থার সুফল তিনি পৌঁছে দিচ্ছেন তার প্রতিষ্ঠানের কর্মজীবীদের মাঝেই।

সৌখিনতা থেকে কৃষিকাজে হাত দিয়ে অভাবনীয় বাণিজ্যিক সাফল্য অর্জন করেছেন এক শিল্পপতি। নারায়ণগঞ্জের দাসেরগাঁও গ্রামে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ও পরিবেশসম্মত আধুনিক এক কৃষি খামার। সমন্বিত চাষ ব্যবস্থার সুফল তিনি পৌঁছে দিচ্ছেন তার প্রতিষ্ঠানের কর্মজীবীদের মাঝেই।

নারায়ণগঞ্জ সদরের দাসেরগাঁও গ্রামে ৩৫ বিঘা আয়তনের সাজানো গোছানো গার্মেন্টস ব্যবসায়ী শিল্পপতি হারুণ অর রশীদের কৃষি খামারে আছে সব রকমের চাষ ব্যবস্থা। শাকসবজি ফলমূল থেকে শুরু করে আমিষের সকল উৎস্যের উৎপাদন চলছে এখানে।

সমন্বিত খামারটির সবখানেই রয়েছে সৌখিনতার ছাপ। ঘরের ভেতর মাছের চাষ যেমন রয়েছে, বাইরে রয়েছে মাছের পুকুর, দুগ্ধ খামার, ছাগল ও গাড়ল পালনের ব্যবস্থা।

চাষ ব্যবস্থায় প্রতিদিন যেসব নতুনত্ব যোগ হচ্ছে তাই খামারে যুক্ত করছেন এই গার্মেন্টস ব্যবসায়ী শিল্পপতি। রয়েছে টারকির খামারও। একইভাবে মাংসের গরুর পরিবারে তিনি যুক্ত করতে যাচ্ছেন ব্রাহমা জাত।

খামারের জৈব পদ্ধতিতে উৎপাদিত শাক-সবজি ফল ও আমিষ বাজারজাত হচ্ছে হারুণ অর রশীদের গার্মেন্টস এর ১ হাজার ৫’শ কর্মীর মাঝে।

তিল তিল করে প্রতিষ্ঠা পাওয়া এই শিল্পপতির জীবনে এখন স্বপ্নের মূল ক্ষেত্র সমন্বিত এই কৃষি খামার।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)