সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শেরপুরে বন্যহাতির আক্রমণে আরও এক কৃষকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্যহাতির আক্রমণে আব্দুল হামিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্যহাতির আক্রমণে আব্দুল হামিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ মে) সন্ধ্যায় উপজেলার রাণীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী হাতিবর টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ ওই এলাকার ছামেদ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হালুয়াহাটি গ্রামের পাকা বোরো ধান ক্ষেতে হানা দেয় বন্যহাতির একটি দল। ওইসময় ফসল রক্ষা করতে হাতিবর ও হালুয়াহাটি গ্রামের লোকজন লাঠি-মশাল নিয়ে হাতির দলকে ধাওয়া করেন। হাতি তাড়ানোর সময় কৃষক আব্দুল হামিদ সামনে এগিয়ে গেলে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নোমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবার থেকে আবেদন করা হলে বনবিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস বলেন, নিহতের পরিবারকে নিয়ম অনুযায়ী সহায়তা করা হবে।

এর আগে শনিবার (২৯ এপ্রিল) নালিতাবাড়ী সীমান্তে ফসল বাঁচাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে বিজয় সাংমা নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষক মারা যান।

ইমরান হাসান রাব্বী/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)