সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

নিলামে আপেলের দাম উঠলো ২০ টাকা কেজি

বাজারে আপেলের কেজি ২০০ টাকা বা তার বেশি। সেই আপেলের দাম চট্টগ্রাম কাস্টমসের নিলামে উঠেছে কেজিপ্রতি ২০ টাকা। অথচ আপেলের সংরক্ষিত দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা কেজি।

বাজারে আপেলের কেজি ২০০ টাকা বা তার বেশি। সেই আপেলের দাম চট্টগ্রাম কাস্টমসের নিলামে উঠেছে কেজিপ্রতি ২০ টাকা। অথচ আপেলের সংরক্ষিত দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা কেজি।

বৃহস্পতিবার ২৫ টন ৪৯৯ কেজি আপেল নিলামে তোলে কাস্টমস। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান আপেলের দর দেয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা। এতে প্রতিকেজি আপেলের দাম হয় ১৯ টাকা ৮০ পয়সা।

আরও পড়ুন: কৃষিপণ্যে সিন্ডিকেট, 'ভাতঘুমে' বিপণন অধিদপ্তর

অন্যদিকে ১১২ টাকা কেজির প্রিমিয়াম এনজাইম সলিউশন নামের ১২ টন টেক্সটাইল রাসায়নিক পদার্থের সর্বোচ্চ দর ওঠে তিন লাখ ২০ হাজার টাকা। হাজী ফেরদৌস আলম নামের একটি প্রতিষ্ঠান এ দর দেয়। এতে প্রতি কেজি এ রাসায়নিক পদার্থের সর্বোচ্চ দর উঠেছে ২৬ টাকা ৬৭ পয়সা। অথচ চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এসব রাসায়নিকের সংরক্ষিত মূল্য নির্ধারণ করে ১৪ লাখ ৬৫ হাজার ৬২৫ টাকা।

আরও পড়ুন: পাইকারিতে ১১০, খুচরায় ২০০ টাকা আপেল

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার দায়িত্বপ্রাপ্ত উপ-কমিশনার মো. আবদুল হান্নান বলেন, বন্দর ইয়ার্ডে নিলামযোগ্য অনেক পণ্যের কনটেইনার জমে গেছে। ইয়ার্ড খালি করার স্বার্থে আমরা পচনশীল পণ্য দ্রুত নিলামের উদ্যোগ নিয়েছি। এই কার্যক্রম চলমান থাকবে।

এদিকে অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ে খালাস না নেওয়ায় পচনশীল পণ্যের শত শত কনটেইনার পড়ে রয়েছে চট্টগ্রাম বন্দরে। সঠিক সময়ে এসব পণ্য নিলামে না তোলার কারণে কাস্টমস কর্তৃপক্ষ যথাযথ মূল্য পাচ্ছে না। শুধু কাস্টমসের গাফিলতির কারণে এসব পণ্য কনটেইনারে পচে নষ্ট হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: গ্রাহকের রেমিট্যান্স আটকে রাখছে ব্যাংক

সবশেষ ৯ অক্টোবর প্রায় ২৮ টন হিমায়িত মহিষের মাংস নিলাম দেয় কাস্টমস। কিন্তু আড়াই কোটি টাকার এসব মাংসের দাম ওঠে মাত্র চার লাখ টাকা।

অন্যদিকে কাস্টমসের নিলাম শাখায় বেশ কয়েকটি সিন্ডিকেট আছে বলে অভিযোগ রয়েছে। যারা সিন্ডিকেট করে নিলামে অংশ নেয়। এতে করে নিলাম পণ্যের যথাযথ দর পাচ্ছে না কাস্টমস।

এমডিআইএইচ/জেডএইচ/

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)