সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

জয়পুরহাটে থোকায় থোকায় ঝুলছে আরবের খেজুর

গাছে থোকায় থোকায় ঝুলছে কাঁচা-পাকা খেজুর। মরিয়ম, আজোয়া, মেডজুল, আম্বার, সুক্কারিসহ প্রায় ১০ জাতের খেজুর রয়েছে বাগানে। এমনই নয়নাভিরাম দৃশ্য সৌদি আরবে নয়, দেখা যাবে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মুনজিয়া গ্রামের সাইফুল ইসলামের বাগানে।

গাছে থোকায় থোকায় ঝুলছে কাঁচা-পাকা খেজুর। মরিয়ম, আজোয়া, মেডজুল, আম্বার, সুক্কারিসহ প্রায় ১০ জাতের খেজুর রয়েছে বাগানে। এমনই নয়নাভিরাম দৃশ্য সৌদি আরবে নয়, দেখা যাবে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মুনজিয়া গ্রামের সাইফুল ইসলামের বাগানে।

সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, '২০২১ সালে ইউটিউব থেকে ভিডিও দেখে খেজুর বাগান করার আগ্রহ জন্মে। খোঁজ নিয়ে ঢাকা, নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করে ২০২১ সালের ২৫ আগস্ট ৪৫০টি চারা রোপণ করি। প্রতিটি চারা ২৫০০ থেকে ৩০০০ টাকা করে কিনি। প্রতিটি টিস্যু কালচার চারা সাড়ে ৯ থেকে ১০ হাজার টাকা দামে কিনি।'

তিনি বলেন, 'এখন পর্যন্ত আমার বাগানে সব মিলিয়ে প্রায় ২৩ লাখ টাকা খরচ হয়েছে। শুরু থেকে এখন পর্যন্ত ইউটিউব দেখেই সব গাছের পরিচর্যা করেছি। এ পর্যন্ত দুই-আড়াই লাখ টাকার চারা বিক্রি করেছি। এরই মধ্যে ১০৩টি গাছে ফল ধরেছে। যে ফল থেকে ৫-৭ লাখ টাকা বিক্রির আশা করছি।'

আরও পড়ুন

আক্কেলপুর উপজেলার রায়কালি গ্রামের কৃষক আতোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, 'আমি কিছুদিন আগে জানতে পারলাম, আমাদের আক্কেলপুরেই সৌদি আরবের খেজুর চাষ হচ্ছে। তাই বাগানটি দেখতে এলাম। বাগান দেখে খুব ভালো লাগলো। গাছে গাছে খেজুর ধরে আছে। আমিও কিছু চারা এখান থেকে নিয়ে যাবো।'

মনজিয়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'সাইফুল ইসলাম আমার চাচাতো ভাই। তিনি প্রথমে যখন বাগানে এসব গাছ লাগান; তখন বিশ্বাস করিনি যে খেজুর ধরবে। অথচ এখন বাগানে অনেক সুন্দর খেজুর ধরেছে। বাগান দেখে অনেক ভালো লাগছে। আমরাও বাগান করার স্বপ্ন দেখছি।'

আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জাগো নিউজকে বলেন, 'খেজুর মূলত সৌদি আরবে বাণিজ্যিকভাবে চাষ হয়। সাইফুল ইসলামও তাদের মধ্যে একজন। আমরা তার বাগানের খোঁজ রাখছি। সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা এলে তাকে দেওয়া হবে।'

আল মামুন/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)