সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°মূলত পরিষ্কারআর্দ্রতা ৪২%বাতাস ১০ কিমি/ঘ

আঁশফল বা কাঠলিচু খুবই সুস্বাদু ফল

আঁশফল বা কাঠলিচু ক্রান্তীয় অঞ্চলের গাছ। এটি লিচু জাতীয় খুবই সুস্বাদু ফল। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উদ্ভিদ। কাঠলিচু ফল গাছ মধ্যম আকারের চিরসবুজ গাছ। ফলবিহীন গাছ দেখলে মনে হবে লিচুগাছ।

আঁশফল বা কাঠলিচু ক্রান্তীয় অঞ্চলের গাছ। এটি লিচু জাতীয় খুবই সুস্বাদু ফল। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উদ্ভিদ। কাঠলিচু ফল গাছ মধ্যম আকারের চিরসবুজ গাছ। ফলবিহীন গাছ দেখলে মনে হবে লিচুগাছ।

জন্মস্থান: এ ফলের জন্মস্থান দক্ষিণ-পশ্চিম ভারতে হলেও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় এ গাছ দেখা যায়। ৬ থেকে ৮ মিটার পর্যন্ত লম্বা হয়। ছোট করেও রাখা যায়।

পরিচিতি: আঁশফল স্থানভেদে কাঠলিচু, ছোট লিচুু বা লংগান নামেও পরিচিত। তবে আভিধানিক নাম আঁশফল। এ ফল ও লিচু গাছের ফল ধরার সময় একই। ফল দেখতেও অনেকটা লিচুর মতো, গোলাকার। বীজও গোলাকার। তবে আকারে ছোট, রসাল অংশ খুবই কম। লিচুর চেয়ে আমিষের পরিমাণ বেশি।

প্রাপ্তিস্থান: বাণিজ্যিকভাবে চাষ না হলেও গ্রামের হাট-বাজারে আঁশফল বিক্রি হতে দেখা যায়। আমিষগুণে ভরা এ ফলের কদর থাকলেও পরিচিতি কম। শহরাঞ্চলেও আঁশফল গাছ দেখা যায়। তবে শহরের অনেকেই জানেন না, এ ফল খাওয়া যায়।

চাষপদ্ধতি: এর গাছ গরম ও ঠান্ডা দুটোই সহ্য করতে পারে। চাষের জন্য বিশেষ কোনো মাটির প্রয়োজন হয় না। সাধারণত এপ্রিল-মে মাসে বীজ সংগ্রহ করতে হয়। এ গাছ সাধারণত ছায়াবৃক্ষ হিসেবে বেশি পরিচিত। ফলনের সময় আগস্ট-সেপ্টেম্বর।

পুষ্টিগুণ: এ ফলে প্রচুর শর্করা, ভিটামিন-সি এবং খনিজ উপাদান আছে। প্রতি ১০০ গ্রাম অংশে-

• ৭২ গ্রাম পানি• ১০৯ কিলোক্যালরি শক্তি• ৮.০ মিলিগ্রাম ভিটামিন-সি• ২৮০ আইইউ ভিটামিন-এ• ২.০ মিলিগ্রাম ক্যালসিয়াম• ৬.০ মিলিগ্রাম ফসফরাস• ১.০ গ্রাম প্রোটিন• ০.৫ গ্রাম ফ্যাট বিদ্যমান।

ভেষজগুণ: কাঠলিচুর শুকনো শাঁস পাকস্থলীর প্রদাহে, অনিদ্রা দূর করতে এবং বিষের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। গাছের পাতা এলার্জি, ক্যান্সার, ডায়াবেটিস ও কার্ডিওভাসকুলার রোগ নিরাময়ে ব্যবহার করা হয়।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)