লন্ডনের স্পিটালফিল্ডস হোলসেল মার্কেটের ইতিহাস বহু পুরনো। মার্কেটটির প্রতিষ্ঠা এখন থেকে ৩৫০ বছর আগে। ১৯৯১ সালের আগ পর্যন্ত এই মার্কেটটির নাম ছিল ওল্ড স্পিটালফিল্ডস মার্কেট। পরে এর নাম হয়েছে নিউ স্পিটালফিল্ডস মার্কেট। লন্ডন শহরের যানচলাচল নির্বিঘ্ন করতে মার্কেটটির স্থান ও পুরোনা কাঠামোর বেশকিছু পরিবর্তনও আনা হয়েছে। মার্কেটটিকে পুরোপুরি সবজি ও ফলের পাইকারি বিক্রয়কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এটি ইউরোপের অন্যতম বৃহৎ ফল ও সবজির পাইকারি বাজার। যেখানে পৃথিবীর সব অঞ্চল থেকেই ফল ফসল আমদানি হয়ে আসে। এই মার্কেটে রয়েছে সবজি, ফলসহ নানারকম কৃষিপণ্যের ১১৫টি ব্যবসায়ী ইউনিট বা আড়ৎ। এর পাশাপাশি রয়েছে বহু সংখ্যক ছোটো আকারের আড়ৎ। এখানে ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকদের পাইকারি ব্যবসার সুযোগ রয়েছে। আমদানি কৃষিপণ্য নিয়ে তারা খুচরা বিক্রেতাদের কাছে যেমন বিক্রি করে অন্যদিকে অনেকেই পাইকারি পণ্য বিকিকিনির পাশাপাশি ভোক্তাপর্যায়েও সরবরাহ করে থাকে। এই বাজারে এসেই আমার মূল অনুসন্ধান ছিল, বাংলাদেশের কৃষিপণ্য আমদানি হয়ে এখানে আসছে কী-না। বিস্তারিত দেখুন ভিডিওতে।
লন্ডনে বাংলাদেশি কৃষিপণ্যের অবস্থা
লন্ডনের স্পিটালফিল্ডস হোলসেল মার্কেটের ইতিহাস বহু পুরনো। মার্কেটটির প্রতিষ্ঠা এখন থেকে ৩৫০ বছর আগে। ১৯৯১ সালের আগ পর্যন্ত এই মার্কেটটির নাম ছিল ওল্ড স্পিটালফিল্ডস মার্কেট। পরে এর নাম হয়েছে নিউ স্পিটালফিল্ডস মার্কেট। লন্ডন শহরের যানচলাচল নির্বিঘ্ন করতে মার্কেটটির স্থান ও পুরোনা কাঠামোর বেশকিছু পরিবর্
ভিডিও
সম্পর্কিত খবর
ভিডিও
মুন্সীগঞ্জে প্রবাসফেরত আকরামের পরিকল্পিত ছাদকৃষি
১৮০০ ফুটের পরিকল্পিত ছাদবাগান!
শাকসবজি
মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।
ছাদকৃষিপ্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা
প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।


মন্তব্য
(০)