সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

খালি পেটে লিচু খাওয়ার আগে সতর্ক হোন

গ্রীষ্মের রোদে যখন বাজার ভরে ওঠে রসালো লিচুর ঘ্রাণে, তখন এই ফলকে উপেক্ষা করা প্রায় অসম্ভব। ছোট থেকে বড়-সবার কাছেই লিচু মানে একরকম আনন্দের স্বাদ। মিষ্টি, রসালো আর সুগন্ধি এই ফল গরমের দিনে যেমন তৃষ্ণা মেটায়, তেমনি শরীরেও আনে স্বস্তি।

গ্রীষ্মের রোদে যখন বাজার ভরে ওঠে রসালো লিচুর ঘ্রাণে, তখন এই ফলকে উপেক্ষা করা প্রায় অসম্ভব। ছোট থেকে বড়-সবার কাছেই লিচু মানে একরকম আনন্দের স্বাদ। মিষ্টি, রসালো আর সুগন্ধি এই ফল গরমের দিনে যেমন তৃষ্ণা মেটায়, তেমনি শরীরেও আনে স্বস্তি।

কিন্তু এই প্রিয় ফলের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু দিক, যা খালি পেটে খেলে বিশেষ করে শিশুদের জন্য হয়ে উঠতে পারে ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই এ বিষয়ে সতর্ক করে আসছেন।

লিচুতে স্বাভাবিকভাবেই কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদান থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো হাইপোগ্লাইসিন এ এবং মিথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন। কাঁচা বা আধাপাকা লিচুতে এই উপাদানগুলোর উপস্থিতি তুলনামূলকভাবে বেশি থাকে। এই রাসায়নিক উপাদান শরীরে গিয়ে গ্লুকোজ তৈরির স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

বিশেষ করে যখন পেটে খাবার না থাকে, তখন এই প্রভাব আরও তীব্র হয়। ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যেতে পারে-যাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। এই অবস্থাটি কখনো কখনো প্রাণঘাতী জটিলতায়ও রূপ নিতে পারে।

খালি পেটে লিচু খেলে শরীরে আগে থেকেই থাকা গ্লুকোজের মজুত দ্রুত কমে যেতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ তাদের শরীরে গ্লুকোজের সংরক্ষণ ক্ষমতা তুলনামূলকভাবে কম। বিশেষজ্ঞদের মতে, অপুষ্টিতে ভোগা শিশুদের শরীরে এই ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যায়। দীর্ঘ সময় না খেয়ে থাকা ব্যক্তিরাও একই ধরনের বিপদের মুখে পড়তে পারেন।

বিভিন্ন দেশ-বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম এবং জ্যামাইকার মতো অঞ্চলে লিচু খাওয়ার পর কিছু শিশুদের মধ্যে গুরুতর শারীরিক জটিলতা দেখা গেছে। চিকিৎসাবিজ্ঞানে একে অনেক সময় 'অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রোম' হিসেবে উল্লেখ করা হয়। এই অবস্থায় আক্রান্ত শিশুর শরীরে দেখা দিতে পারে- খিঁচুনি, মানসিক বিভ্রান্তি, অস্বাভাবিক আচরণ, হঠাৎ জ্ঞান হারানো এবং গুরুতর ক্ষেত্রে কোমা। এই লক্ষণগুলো অবহেলা করলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে।

সব মানুষের ক্ষেত্রে লিচু সমান ঝুঁকিপূর্ণ নয়। তবে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য বাড়তি সতর্কতা জরুরি। যেমন- ১৫ বছরের কম বয়সী শিশু, অপুষ্টিতে ভোগা ব্যক্তি, দীর্ঘ সময় না খেয়ে থাকা মানুষ, যাদের নিয়মিত খাবার গ্রহণে অনিয়ম আছে। এই শ্রেণির মানুষের শরীরে রক্তে শর্করার ভারসাম্য দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

আরও পড়ুন:

এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

ঝুঁকির কথা বলা হলেও লিচু কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পানি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান। এই উপাদানগুলো শরীরের জন্য উপকারী এবং সঠিক নিয়মে খেলে লিচু স্বাস্থ্যের জন্য ভালো ভূমিকা রাখে।

এই ছোট ছোট সতর্কতাই বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।

লিচু নিঃসন্দেহে গ্রীষ্মের একটি প্রিয় ও উপভোগ্য ফল। কিন্তু যেকোনো খাবারের মতোই এর সঠিক সময় ও পরিমাণ জানা জরুরি। খালি পেটে বা অতিরিক্ত খেলে এটি উপকারের বদলে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে, বিশেষ করে শিশু ও অপুষ্টিতে ভোগা মানুষের ক্ষেত্রে। তাই ভয় নয়, প্রয়োজন সচেতনতা। ভরা পেটে পরিমিত পরিমাণে লিচু খেলে আপনি যেমন এর স্বাদ উপভোগ করতে পারবেন, তেমনি শরীরও থাকবে নিরাপদ ও সুস্থ।

তথ্যসূত্র: হেলথ লাইন

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)