সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

গরম ভাতের সঙ্গে খান শিম-আলুর নিরামিষ

বাজারে এখন বেশ সহজলভ্য শিম। শীত না আসতেই বাজারে হাজির এই শীতকালীন সবজি। শিম দিয়ে নানা পদ রান্না করা যায়, যার মধ্যে অন্যতম হলো শিম ভাজি কিংবা এর তরকারি।

বাজারে এখন বেশ সহজলভ্য শিম। শীত না আসতেই বাজারে হাজির এই শীতকালীন সবজি। শিম দিয়ে নানা পদ রান্না করা যায়, যার মধ্যে অন্যতম হলো শিম ভাজি কিংবা এর তরকারি।

চাইলে শিম দিয়ে রাঁধতে পারেন নিরামিষ। এর সঙ্গে আলু ও বেগুন মিশিয়ে দিলেও তৈরি হয়ে যাবে শিমের সুস্বাদু এক নিরামিষ পদ। স্বাদ আরও বাড়াতে এর সঙ্গে মেশাতে পারেন কুমড়ার বড়ি। জেনে নিন এই নিরামিষের সহজ রেসিপি-

আরও পড়ুন: থানকুনি পাতার বড়ার রেসিপি

উপকরণ

১. শিম ১০০ গ্রাম২. আলু ২টি৩. সরিষার তেল পরিমাণমতো৪. কুমড়া বড়ি ৪-৫টি৫. কালোজিরা আধা চা চামচ৬. আদা বাটা ১ চা চামচ৭. কাঁচা মরিচ বাটা ১ চা চামচ৮. লবণ স্বাদমতো৯. হলুদ গুঁড়া আধা চা চামচ১০. জিরার গুঁড়া আধা চা চামচ ও১১. ধনেপাতা কুচি পরিমাণমতো।

আরও পড়ুন: ইলিশের কাবাব তৈরির রেসিপি

পদ্ধতি

প্রথমে শিম ধুয়ে কেটে নিন। চাইলে আস্তও রান্না করতে পারেন। এরপর বেগুন ও আলু কেটে নিতে হবে। এরপর প্যানে তেল গরম করে কুমড়া বড়ি ভেজে নিন।

তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুন ভেজে তুলে নিতে হবে ও কিছুটা তেল দিয়ে কালোজিরা ফোড়ন দিয়ে নিন।

তারপর কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করুন। এরপর শিমগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে।

আরও পড়ুন: কাতলা মাছের দোপেঁয়াজা রান্নার রেসিপি

এরপর আদা বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, হলুদ গুঁড়া ও জিরার গুঁড়া মিশিয়ে দিন। এরপর সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

আলু সেদ্ধ হয়ে এলে ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর বেগুন ও বড়ি দিয়ে আবারও ৫ মিনিট রান্না করুন।

সবশেষে ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে শিম-আলু-বেগুনের নিরামিষ তরকারি।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)