Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

ছোলার উপকারিতা ও চাষ পদ্ধতি: পুষ্টিগুণে ভরপুর একটি অর্থকরী ফসল

ছোলা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ডালশস্য। এটি শুধু স্বাদে নয়, বরং পুষ্টিগুণেও অনন্য। গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে ছোলার ব্যাপক চাহিদা রয়েছে। ছোলার চাষ কৃষকদের জন্য লাভজনক হওয়

তানিয়া চৌধুরী১৫ ডিসেম্বর ২০২৪ · ২ মিনিটের পড়া
ফসল

ছোলা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ডালশস্য। এটি শুধু স্বাদে নয়, বরং পুষ্টিগুণেও অনন্য। গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে ছোলার ব্যাপক চাহিদা রয়েছে। ছোলার চাষ কৃষকদের জন্য লাভজনক হওয়ার পাশাপাশি এটি স্বাস্থ্য সচেতন মানুষের কাছেও অত্যন্ত প্রিয়। আসুন, ছোলার পুষ্টিগুণ, উপকারিতা, এবং এর চাষাবাদের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানি।

ছোলা প্রোটিন, ফাইবার, এবং মিনারেলের চমৎকার উৎস। এটি মানবদেহে বিভিন্নভাবে উপকার করে।

ছোলার ব্যবহার: ডাল হিসেবে এবং পবিত্র রমজান মাস সহ অন্যান্য সময়ে মুখরোচক খাদ্য হিসেবে।

দো-আঁশ ও এটেল দো-আঁশ মাটিতে ছোলা ভালো জন্মে।

ছোলার চাষ তুলনামূলক সহজ এবং এটি কম খরচে ভালো উৎপাদন দেয়।

গাছের রং সবুজ। বীজ স্থানীয় জাতের চেয়ে বড়। হাজার বীজের ওজন ১৪০-১৫০ গ্রাম। বীজের রং হালকা বাদামি। বীজের আকার বড় হওয়ায় এ জাতের ছোলা কৃষক ও ক্রেতার কাছে অধিক গ্রহণযোগ্য। ডাল রান্না হওয়ার সময়কাল ৩০-৩৫ মিনিট। আমিষের পরিমাণ ২৩-২৭%। বারি ছোলা-২ এর জীবনকাল ১২০-১৩০ দিন। হেক্টরপ্রতি ফলন ১.৩-১.৬ টন। এ জাত নুয়ে পড়া বা উইল্ট রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন।

এ জাতের গাছ খাড়া প্রকৃতির। রং হালকা সবুজ, পত্রফলক বেশ বড় এবং ডগা সতেজ। বীজের আকার বেশ বড়। হাজার বীজের ওজন ১৮৫-১৯৫ গ্রাম। ডাল রান্না হওয়ার সময়কাল ৪০-৪৪ মিনিট। আমিষের পরিমাণ ২৩-২৬%। সঠিক সময়ে বুনলে পাকতে সময় লাগে ১১৫-১২৫ দিন। এ জাতটি রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে আবাদের জন্য বেশি উপযোগী। ফলন হেক্টরপ্রতি ১.৮-২.০ টন পাওয়া যায়।

গাছ মাঝারি খাড়া এবং পাতা গাঢ় সবুজ। কান্ডে খয়েরি রংয়ের ছাপ দেখা যায়। বীজের পার্শ্ব দিক সামান্য চেপ্টা, ত্বক মসৃণ। বীজের রং হালকা বাদামি। হাজার বীজের ওজন ১৩২-১৩৮ গ্রাম। গাছের উচ্চতা ৫০-৬০ সেমি। ডাল রান্না হওয়ার সময়কাল ৩২-৩৮ মিনিট। আমিষের পরিমাণ ১৮-২১%। জীবনকাল ১২০-১২৫ দিন। ফলন হেক্টরপ্রতি ১.৯-২.০ টন। এ জাতটি ফিউজেরিয়াম উইল্ট রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন।

বীজ আকারে ছোট, রং ধূসর বাদামি এবং হিলাম খুব স্পষ্ট। বীজের পার্শ্ব কিছুটা চেপ্টা এবং ত্বক মসৃণ। হাজার বীজের ওজন ১১০-১২০ গ্রাম। ডাল রান্না হওয়ার সময়কাল ৩৫-৪০ মিনিট। আমিষের পরিমাণ ২০-২২%। এ জাত ১২৫-১৩০ দিনে পাকে। ফলন হেক্টরপ্রতি ১.৮-২.০ টন।

বীজের আকার কিছুটা গোলাকৃতি, ত্বক মসৃণ এবং রং উজ্জ্বল বাদামি হলদে। বীজ আকারে দেশী জাতের চেয়ে বড়। হাজার বীজের ওজন ১৫৫-১৬৫ গ্রাম। এ জাতের ডাল রান্নার সময়কাল ৩২-৩৭ মিনিট। আমিষের পরিমাণ ১৯-২১%। জীবনকাল ১২৫-১৩০ দিন। ফলন হেক্টরপ্রতি ১.৮-২.০ টন। জাতটি নাবীতে বপন করেও অন্যান্য জাতের চেয়ে অধিক ফলন পাওয়া যায়।

ট্যাগ#কৃষি#ছোলা চাষ#কৃষক#পুষ্টি#ছোলা
তানিয়া চৌধুরীদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()