সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মিষ্টি কুমড়া চাষ করে কোটিপতি আব্দুর রশিদ

হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া, পেঁয়াজ ও রসুন চাষ করে দিনমজুর থেকে কোটিপতি হয়েছেন আব্দুর রশিদ। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামে। তার দেখাদেখি আশপাশের ২০ গ্রাম

হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া, পেঁয়াজ ও রসুন চাষ করে দিনমজুর থেকে কোটিপতি হয়েছেন আব্দুর রশিদ। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামে। তার দেখাদেখি আশপাশের ২০ গ্রামের অনেক চাষি এগিয়ে এসেছেন। ফলে সবজি চাষের এক নীরব বিপ্লব ঘটেছে সোমেশ্বরী নদীর চরাঞ্চলের ওই এলাকায়। পাশাপাশি বহু বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের পথ দেখিয়েছেন সফল এ চাষি। তিনি গত ১৫ বছর সবজি চাষ করে এলাকায় প্রায় ২শ’ কাঠা জমি কিনেছেন।

জানা যায়, আজ থেকে ১৫ বছর আগে জামালপুরের নান্দিনা থেকে নেত্রকোনা জেলার দুর্গাপুরের রামবাড়িতে কাজ করতে আসেন আব্দুর রশিদ। তখন তার বয়স ২৫ বছর। কিছুদিন পর শ্রম বিক্রির ৫ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন পেঁয়াজ, মরিচ ও রসুনের ফেরি ব্যবসা। ব্যবসার আয় থেকে ৪ হাজার ২শ’ টাকায় রামবাড়ির সোমেশ্বরী নদীর বালুচরে পাঁচ কাঠা জমি কেনেন। সে জমিতে ২০১০ সালে মাত্র ৪ হাজার টাকা পুঁজি নিয়ে পরীক্ষামূলকভাবে পেঁয়াজ ও মিষ্টি কুমড়ার চাষ শুরু করেন। সে সময় তার আয় হয় ৩৫ হাজার টাকা। এরপর আর থেমে থাকতে হয়নি। সবজি চাষ করে এখন তিনি কোটিপতি।

মিষ্টি কুমড়া: ১০ একর জমিতে মিষ্টি কুমড়ার সাথী ফসল হিসেবে পেঁয়াজ ও ধনিয়া আবাদ করা হয়েছে। ফলন ভালো হওয়ায় প্রতি কাঠায় গড়ে ৩শ’ করে মোট উৎপাদন হয় ৩৫ হাজার মিষ্টি কুমড়া। প্রতিটি কুমড়ার দাম গড়ে ৩০ টাকা হওয়ায় হেক্টরে উৎপাদন হয়েছে ১৫-২০ টন। হেক্টরে উৎপাদন খরচ বাদে আয় থাকছে ১ লাখ ৫০ হাজার টাকা। প্রতি কাঠায় গড়ে সাড়ে ১২ মণ করে সাড়ে ১২শ’ মণ অর্থাৎ হেক্টরে ১৯ টন পেঁয়াজ ও ২০ মণ ধনিয়ার ফলন হয়েছে। এ বছর ২২ একর জমিতে আব্দুর রশিদ মিষ্টি কুমড়া, পেঁয়াজ, মরিচ ও গোল আলুসহ বিভিন্ন জাতের সবজি চাষ করেন। ফলন ও বাজারমূল্য ভালো হওয়ায় ১০ একর জমির উৎপাদন খরচ বাদে ৬ লাখ ৯০ হাজার ১শ’ টাকা আয় করেন।

রসুন ও মরিচ : এই ২০ (২ একর) কাঠা জমিতে ফলন হয়েছে ১০ টন রসুন। প্রতি টন ১ হাজার ৮শ’ টাকা বাজারমূল্য হওয়ায় প্রতি হেক্টরে উৎপাদন খরচ বাদে আয় হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৬শ’ টাকা। পাশাপাশি সাথী ফসল হিসেবে একই পরিমাণ জমিতে মরিচের আবাদ করা হয়েছে। কাঠাপ্রতি ১ মণ ১০ কেজি করে প্রতি হেক্টরে ফলন হয়েছে ১ হাজার ৫৬০ কেজি মরিচ। উৎপাদন খরচ বাদে আয় হয়েছে ২ লাখ ১৪ হাজার ৫শ’ টাকা।

গোল আলু : আড়াই একর জমিতে প্রতি কাঠায় ১৫ মণ করে ৩৭৫ মণ গোল আলুর উৎপাদন হয়েছে। যার বাজারমূল্য ৩ লাখ টাকা। ফসল তেমন ভালো না হলেও আলুর ফলন ভালো হয়েছে। এতে হেক্টরে ফলন হয়েছে প্রায় সাড়ে ৭ টন গোল আলু। যার বাজারমূল্য ১ লাখ ১১ হাজার ৬শ’ টাকা।

গত কয়েক বছরে আব্দুর রশিদ সবজি চাষের আয় থেকে ৬০ লাখ টাকা দিয়ে ১৭ একর জমি কিনেছেন। বন্ধক রেখেছেন ৬ লাখ টাকার ৬ একর জমি। সেই সাথে ২২ লাখ টাকায় দুটি বাসা-বাড়িও নির্মাণ করেছেন।

রামবাড়ি গ্রামের ইরাজ আলী মেম্বার বলেন, ‘আব্দুর রশিদ প্রথমে আমাদের এলাকায় শ্রমিকের কাম-কাজ করতে আসেন। কাম-কাজের মাত্র কয়েক হাজার টাকা পুঁজি দিয়ে গ্রামে গ্রামে পেঁয়াজ-রসুনসহ কাঁচামাল ফেরি করা শুরু করে। এখন সে ২শ’ কাঠা ফসলি জমি ও দুটি বাড়ির মালিক।’

রামবাড়ি গ্রামের কলেজ শিক্ষক আবুল কালাম বলেন, ‘রশিদ চাচার সহায়-সম্পদ কিছুই ছিল না। তিনি ছিলেন হতদরিদ্র মানুষ। ইচ্ছাশক্তি আর অদম্য স্পৃহা থাকলে কোন প্রতিবন্ধকতাই মানুষকে দমিয়ে রাখতে পারে না।’

ঝানজায়াইল গ্রামের কৃষক সেলিম রেজা, নিশার ভূঁইয়া, রামবাড়ি গ্রামের ইরাজ আলী মেম্বারসহ অনেক কৃষক জানান, সফল চাষি আব্দুর রশিদের দেখাদেখি এবং পরামর্শে এলাকাটি আজ শাক-সবজিরপল্লী। এখানে হাজার হাজার টন শাক-সবজি উৎপাদন হয়।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান বলেন, ‘কৃষকদের সবজি চাষে উৎসাহিত করার পেছনে আব্দুর রশিদের মতো সফল চাষিদের অনেক অবদান রয়েছে।’

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)