সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৭২%বাতাস ৯ কিমি/ঘ

নরসিংদীর শিবপুরে কালো মুরগীর খামার

কাদাকনাথ জাতের কালো মুরগীর খামার গড়ে উঠেছে নরসিংদীর শিবপুর উপজেলার মজলিশপুরে। ঠোঁট, পেখম থেকে শুরু করে মাংস এমনকি হাড্ডি পর্যন্ত কালো ওই মুরগী সংগ্রহ করে পালন ও বাচ্চা উৎপাদনের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছেন তরুণ উদ্যোক্তা কামরুল ইসলাম মাসুদ।

কাদাকনাথ জাতের কালো মুরগীর খামার গড়ে উঠেছে নরসিংদীর শিবপুর উপজেলার মজলিশপুরে। ঠোঁট, পেখম থেকে শুরু করে মাংস এমনকি হাড্ডি পর্যন্ত কালো ওই মুরগী সংগ্রহ করে পালন ও বাচ্চা উৎপাদনের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছেন তরুণ উদ্যোক্তা কামরুল ইসলাম মাসুদ।

যুগে যুগে কালোর কদর না থাকলেও কুচবরণ মুরগীর কদর এখন সবচেয়ে বেশি। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের আয়্যাম কেমানি চিকেন দামি মুরগী হিসেবে সাড়া ফেলে পৃথিবীতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক ব্রিডার ওই কালো মুরগীর দাম হাকান আড়াই হাজার ডলার পর্যন্ত।

সেই মুরগীই এখন বাংলাদেশে। ভারতের মধ্যপ্রদেশের ‘কালোমাসী’ খ্যাত কাদাকনাথ মুরগী নামেই ছড়াচ্ছে এর পরিচিতি।

উদ্যোগী খামারি কামরুল ইসলাম মাসুদ জানাচ্ছেন, কাদাকনাথ মুরগীর উৎপাদন ব্যয় কম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই হিসেবে বাণিজ্যিকভাবে বেশ লাভজনক।

শুধু শোনা খবরে না ভুলে, রীতিমত এই মুরগীর সকল অঙ্গপ্রত্যঙ্গ ও মাংস পরীক্ষা করেও দেখেছেন এই উদ্যোক্তা। খোঁজ খবর নিয়ে জেনেছেন, যে কোন মুরগী জাতের চেয়ে কাদাকনাথের মাংসের পুষ্টিগুণ অনেক বেশি।

এই খামারেই ডিম থেকে ফুটছে বাচ্চা। ধাপে ধাপে পালন চলছে বাণিজ্যিকভাবে দারুণ সম্ভাবনাময় কাদাকনাথ মুরগী।

এর ঠোঁট, পেখম, মাংস এমনকি হাড্ডিও কালো

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

শিল্পকারখানা ছেড়ে যাযাবর পশুপালকদের দুয়ারে: প্রথাগত পনিরের খোঁজে ট্রেভর

সিয়াটলের পনির কারখানার কর্মী ট্রেভর ওয়ারমেডাহল ছয় বছরে ২০টির বেশি দেশ ঘুরে মঙ্গোলিয়ার আরুল থেকে জর্জিয়ার তুশুরি গুদা পর্যন্ত প্রথাগত পনির আর পশুপালনের জ্ঞান খুঁজেছেন।

আজকের পত্রিকা১৮ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

দুধে ডিটারজেন্ট আছে কি না, ঘরে ঝাঁকিয়ে প্রাথমিক ধারণা; নিশ্চিত হতে লাগবে পরীক্ষাগার

ভারতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ এফএসএসএআইয়ের তথ্য অনুযায়ী, দুধ ঝাঁকিয়ে ফেনা কতক্ষণ থাকে দেখে ডিটারজেন্টের সম্ভাবনা আঁচ করা যায়; তবে এ পরীক্ষায় দুধ খাঁটি না ভেজাল, তা নিশ্চিত হয় না।

ইত্তেফাক১৮ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

খামারের পাথরেই গরুর রাস্তা: খরচ কমবে, খুরের চিকিৎসাও

নিজের জমির পাথুরে স্তূপ খুঁড়ে পাওয়া শেল পাথর দিয়ে ৩.৫ হেক্টরের চারণভূমি পর্যন্ত ৩৭০ মিটার গরুর রাস্তা বানাচ্ছেন দুগ্ধ খামারি ইওয়ান ম্যাকক্র্যাকেন, খুরের প্রতিটি সংক্রমণের আসল খরচ হিসাব করার পর।

Farmers Weekly১৮ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)