সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

একমাত্র পশুহাট পরিচালনা করবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নিজেই

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের দরপত্র ডেকে কাঙ্ক্ষিত ইজারামূল্য পাওয়া যায়নি। ফলে পৌরসভা নিজেই পরিচালনা করবে জেলা শহরের ভাদুঘর বাস টার্মিনালের এই পশুর হাট। আগামী ১৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত বসবে এই পশুর হাট।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাটের দরপত্র ডেকে কাঙ্ক্ষিত ইজারামূল্য পাওয়া যায়নি। ফলে পৌরসভা নিজেই পরিচালনা করবে জেলা শহরের ভাদুঘর বাস টার্মিনালের এই পশুর হাট। আগামী ১৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত বসবে এই পশুর হাট।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অধীনস্থ একমাত্র কোরবানির পশুর হাটটি ভাদুঘর বাস টার্মিনালে অবস্থিত। প্রতিবছর ঈদের চারদিন আগে এই পশুর হাট বসে। গত বছর হাটটি ঈদের আগে চারদিনের জন্য ৭০ লাখ টাকা দরে ইজারা প্রদান করে পৌরসভা। এবছর ইজারা প্রদান করতে গত ২৮ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে দরপত্র আহ্বান করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এতে ৪ দিনে সম্ভাব্য ইজারামূল্য ধরা হয় এক কোটি টাকা।

দরপত্র জমার শেষ সময় ছিল সোমবার ১০ জুন দুপুর ১২টা। খোলার সময় রাখা হয় একইদিন দুপুর একটায়। এই সময়ের মধ্যে দরপত্রের সিডিউল বিক্রি হয় মাত্র দুটি এবং জমাও পড়ে এই দুটি সিডিউলই। সোমবার দরপত্র বাক্স খোলার পর দেখা যায় ওই দুটি দরপত্রে ইজারামূল্য উল্লেখ করা হয় একটিতে ৫০ লাখ এবং অপরটিতে ৬৫ লাখ টাকার বেশি। যা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সম্ভাব্য ইজারামূল্যের ৩৫ লাখ টাকা কম। চাহিদা অনুযায়ী ইজারামূল্য না পাওয়ায় একইদিন সভা করে পৌরসভা সিদ্ধান্ত নেয় নিজেরাই এই পশুহাট পরিচালনা করবে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, চেষ্টা করেছি সম্ভাব্য মূল্য অনুযায়ী ইজারাদার পেতে, কিন্তু তা পাওয়া যায়নি। সরকারি মূল্যের কমেতো বাজার ইজারা দেওয়া যাবে না। এখন আমাদের হাতে সময় নেই। নতুন করে দরপত্র ডাক দিতে ন্যূনতম ১৫ দিন সময় রেখে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়, কিন্তু এই সময় এখন নেই। তাই আর দরপত্র ডাক দেওয়া হয়নি। এখন আইন অনুযায়ী নিজেদেরই বাজার পরিচালনা করতে হবে। তবে তা অনেক কষ্টকর।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)