সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

৯৫ দিনে ঘরে উঠবে ব্রি ধান ৭৫

চলতি বছর রাজশাহীতে পরীক্ষামূলকভাবে ব্রি ধান ৭৫'র বীজ বপন করা হয়েছিল। ১০৫ দিনের মাথায় কাটা হয়েছে। তবে ৯৫ দিনে এই ধান কাটা সম্ভব। ট্রায়াল প্লটে (মাঠ পরীক্ষা) হেক্টরপ্রতি ৫ টনের বেশি ফলন পাওয়া যাচ্ছে নতুন এ জাতের। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।

চলতি বছর রাজশাহীতে পরীক্ষামূলকভাবে ব্রি ধান ৭৫'র বীজ বপন করা হয়েছিল। ১০৫ দিনের মাথায় কাটা হয়েছে। তবে ৯৫ দিনে এই ধান কাটা সম্ভব। ট্রায়াল প্লটে (মাঠ পরীক্ষা) হেক্টরপ্রতি ৫ টনের বেশি ফলন পাওয়া যাচ্ছে নতুন এ জাতের। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।

অক্টোবরের শেষ দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউপির সারইল গ্রামে ব্রি ৭৫'র ফসল কর্তন ও কৃষক সমাবেশে তিনি এ তথ্য জানান।

ব্রি'র মহাপরিচালক বলেন, 'এই ধান অন্য ধানের তুলনায় অনেক উন্নত। এই ধান চাষ করার পর সরিষা ভালো হবে। আমরা তেলজাতীয় ফসলের দিকে পিছিয়ে আছি। দেশে সয়াবিন আমদানির ষড়যন্ত্রের কারণে সরিষা চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরে ২৪-২৫ হাজার কোটি টাকার তেল আমদানি করতে হয়। যদি আমরা সরিষা চাষ করি তাহলে বাড়তি টাকা পাব। দেশ বাঁচবে আপনারাও লাভবান হবেন। এজন্য ফসলের শস্যবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ।'

তিনি বলেন, এ জাতের ধান চাষে সময় কম লাগে। পোকা-মাকড়ের আক্রমণ কম হওয়ায় বালাইনাশক স্প্রে করতে হয় না। পোকা-মাকড়ের আক্রমণ না থাকার কারণে ফলন ভালো হয়। এই ধান আগাম বাজারে আসায় দাম বেশ পাওয়া যায়। তাছাড়া এই জমির ধান তোলার পর সবজি চাষ করে বেশ লাভবান হওয়া যায়। এ জাতের ধানচাষ ছড়িয়ে দিতে পারলে কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

জমি থেকে কাটা ধান মাড়াই করার পর কাঁচাভেজা দাঁড়িপাল্লায় মেপে দেখা গেলো প্রায় ২২ মণ! এতে জমির মালিক আবুল হোসেন মাসুদ বেজায় খুশি।

পেশা শিক্ষকতা হলেও কেতাদুরস্ত কৃষক আবুল হোসেন মাসুদ। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, এই ধানের চাল চিকন। এর ভাত হয় ঝরঝরে। আমরা ধান গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ ও সহায়তা নিয়ে ব্রি-ধান ৭৫ চাষ করেছি। উচ্চফলন এবং আরও কিছু সুবিধা হওয়ায় আমাদের দেখাদেখি অন্যান্য কৃষকও এতে আগ্রহী হয়েছেন। আরও একটি সুবিধা এই ধান হেলে পড়ে না, ইঁদুর লাগে না। সবচেয়ে বড় লাভ হলো ধান কেটে সরিষা অতিরিক্ত ফসল হিসেবে ঘরে তুলতে পারব।

শুধু আবুল হোসেন নন, এই উপজেলাসহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাজশাহী কৃষি অঞ্চলে (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ) অন্তত ৪০০ বিঘা জমিতে ব্রি ধান-৭৫ চাষাবাদ করা হয়েছে। পোকা-মাকড়ের বালাই নেই। সুগন্ধি জাতের এমন ধান চাষের পরও জমিতে সরিষা লাগানোর সুযোগ থাকে। ফলে কৃষকরা ব্রি-৭৫ জাতের নতুন ধান চাষ করে বেশ লাভবান হয়েছেন বলে জানা গেছে।

কৃষক আবুল হোসেন, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুল জব্বারসহ কয়েকজন জানান, আমরা আগামী বছর আরও বেশি এলাকায় এই ধানের চাষ করতে চাই। ২২ মণ হারে ফলন হলে কৃষকরা চাষ করবেই। যে ধান ভালো আর চাষ করার পর সরিষা হবে সেটাতেই কৃষক ঝুঁকবে বলেন তারা।

রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফজলুল ইসলাম বলেন, চলতি বছর রাজশাহী অঞ্চলে প্রায় ৪০০ বিঘা জমিতে ব্রি-ধান ৭৫-এর চাষ হয়েছে। আমরা কৃষকদের বীজ ও সার সরবরাহ ছাড়াও অনেক সহায়তা দিয়েছি। গবাদিপশুর খাবার হিসেবে এই ধানের খড় বেশ সুন্দর। ধান হেলে পড়ে না, ফলন বেশি, খেতে সুস্বাদু, রোগ-বালাই কম। চাষিরা ব্রি-৭৫ জাতের সুগন্ধি ধান চাষে লাভবান হয়েছেন।

বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শামছুল ওয়াদুদ বলেন, এই ধান আপনারা আরও আগে লাগাতে পারলে আরও আগে তুলতে পারবেন। আগের প্রাচীন পদ্ধতি ছেড়ে আধুনিক কৃষির দিকে যেতে হবে। এই ধান কেটে সরিষা, এরপর সরিষা তুলে বোরো হবে। এ বছর ৩০ শতাংশ সরিষা আবাদ বাড়াতে হবে, আগামী বছর ৭০ শতাংশ ও পরে দেড়শ শতাংশে উন্নত করতে হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ইঞ্চি মাটি কাজে লাগানোর কথা বলেছেন। আজ জনগণের উন্নতি হয়েছে। কৃষির উন্নতি হয়েছে। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। উৎপাদন বেড়েছে। ফলে কৃষিকে অবহেলা না করে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।

কৃষক সমাবেশ শেষে ৪০০ জন কৃষককে ব্রি ধান-৮৯, ব্রি ধান -৯২, ব্রি ধান-৮১সহ কয়েকটি উন্নতজাতের বীজ ধান দেওয়া হয়।

এর আগে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউপির সারইল গ্রামে রোপা আমন মৌসুমে ব্রি ধান-৭৫ ১০৫ দিনের মাথায় কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি, ব্রি'র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, রাজশাহী রিজিওনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিস প্রধান ড. মো. ফজলুল ইসলাম, বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শামছুল ওয়াদুদসহ জেলা, উপজেলা কৃষি কর্মকর্তা ও চার শতাধিক কৃষক-কিষাণি।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)