সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

ঈদের দিনও গাবতলী হাটে ক্রেতা-বিক্রেতারা

নওগাঁর ব্যাপারী আব্দুল সালাম। বৃহস্পতিবার (৭ জুলাই) ১০টা গরু নিয়ে গাবতলী হাটে আসেন তিনি। এর মধ্যে নয়টি গরু বিক্রি হলেও একটি গরু বিক্রি করতে পারেননি তিনি। প্রায় ১৪ থেকে ১৫ মণ মাংস হবে বিক্রি না হওয়া ফ্রিজিয়ান জাতের গরুটির। এখন সেই গরু গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সালামের।

নওগাঁর ব্যাপারী আব্দুল সালাম। বৃহস্পতিবার (৭ জুলাই) ১০টা গরু নিয়ে গাবতলী হাটে আসেন তিনি। এর মধ্যে নয়টি গরু বিক্রি হলেও একটি গরু বিক্রি করতে পারেননি তিনি। প্রায় ১৪ থেকে ১৫ মণ মাংস হবে বিক্রি না হওয়া ফ্রিজিয়ান জাতের গরুটির। এখন সেই গরু গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সালামের।

রোববার (১০ জুলাই) ঈদুল আজহার দিনেও গাবতলী গরুর হাটে শতাধিক গরু দেখা যায়। বেশিরভাগ অবিক্রীত গরু ব্যাপারীরা নিয়ে গেছে বলে জানা যায়। তবে অনেক ব্যাপারী বড় গরু নিয়ে হাটে বসে আছেন বিক্রির আশায়। ক্রেতারাও তুলনামূলক কম দামে বড় গরু কিনতে হাটে আসছেন।

আবদুস সালাম বলেন, বৃহস্পতিবার (৭ জুলাই) সাদা গরুটি চার লাখ, সাড়ে চার লাখ পর্যন্ত দাম বলে গেছেন ক্রেতারা। তখন আমি পাঁচ লাখ টাকা চেয়েছিলাম। কিন্তু অন্য গরু বিক্রি হলেও এই গরুটা বিক্রি হয়নি। এখন এর দাম দুই লাখ বা দুই লাখ ২০ হাজার বলছে ক্রেতারা। আমি তিন লাখ হলেই ছেড়ে দেবো।

তিনি বলেন, বড় গরু বেচার জন্য ছোট গরুগুলো আগে বিক্রি করেছি। একটা বড় গরুতে এরই মধ্যে এক লাখ টাকা লোকসান করেছি। এখন এ গরুরও দাম কম বলছে ক্রেতারা। গত দুই বছর ধরে বড় গরু বিক্রি করে লোকসান করছি।

অন্যদিকে ক্রেতারা বলছেন, ঈদের দিন গরু কম থাকায় দাম খুব একটা কম বলছেন না বিক্রেতারা। বড় গরুর দাম কিছুটা কম বললেও ছোট ও মাঝারি গরুর চড়া দাম চাইছেন তারা।

মোহাম্মদ আলমগীর হোসেন নামের এক ক্রেতা জানান, ঈদের দিন নির্বিঘ্নে কেনাকাটা করা যায়। ভিড় কম থাকে এ কারণে আজ তারা এসেছেন।

তিনি বলেন, গতকাল (শনিবার) গরুর দরদামই করতে পারিনি। আমি একটা দাম বললে, অন্য আরেক জন আরেকটি দাম বলে। আমরা বড় গরু কোরবানি দেব আগামীকাল।

এসএম/আরএডি/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধজাত পণ্য তৈরি ও বাজারজাতকরণে সিভাসুতে ২৫ উদ্যোক্তার প্রশিক্ষণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী, কুমিল্লা ও মীরসরাইয়ের ২৫ দুগ্ধ উদ্যোক্তা পাঁচ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ শেষ করেছেন।

বার্তা২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে পাঁচ খামার, পাবনার শিমুলের মাসে আয় ২ লাখ

হাঁসের খামারে লোকসানের পর পাবনার আটঘরিয়ার শিমুল হোসেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন শুরু করেন; এখন তাঁর পাঁচটি খামারে কাজ করেন ১৭ জন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)