সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

দাম বেশি হলেও ক্রেতার পছন্দ ছোট গরু

আর মাত্র তিন দিন পর ঈদুল আজহা। এরই মধ্যে জমে উঠেছে জামালপুরের পশুহাটগুলো। হাটে বিভিন্ন সাইজের গরু আসছে। তবে দাম একটু বেশি হলেও ছোট গরুর দিকে ছুটছেন ক্রেতারা।

আর মাত্র তিন দিন পর ঈদুল আজহা। এরই মধ্যে জমে উঠেছে জামালপুরের পশুহাটগুলো। হাটে বিভিন্ন সাইজের গরু আসছে। তবে দাম একটু বেশি হলেও ছোট গরুর দিকে ছুটছেন ক্রেতারা।

মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত জামালপুরের সদর ও সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন হাট ঘুরে এমন চিত্র দেখা যায়। হাটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোটবড় নানা জাতের পশুর সমাহার। ক্রেতারা আসছেন, দেখছেন। কেউ আবার কিনেও নিয়ে যাচ্ছেন।

বিক্রেতারা বলছেন, এখনো ঈদের কয়েকদিন বাকি। তাই বেচাকেনা সেভাবে জমে ওঠেনি। ৫০-৯০ হাজারের মধ্যে দেশি জাতের ছোট গরুর বিক্রি বেশি হচ্ছে।

গরু কিনতে আসা ফজর আলী বলেন, 'হাটে আজকেই প্রথম এলাম। ছোট গরুর দাম একটু বেশি। বড় গরুর দাম গতবারের তুলনায় অনেক কম।'

কথা হয় আব্দুর রহিম নামের এক বিক্রেতার সঙ্গে। তিনি বলেন, 'শখ করে বেশ কয়েকটি গরু লালন-পালন করেছি। কিছুটা লাভের আশায় গরুগুলো হাটে নিয়ে এসেছি। কিন্তু দাম বেশির কথা বলে কেউ নিতে চাচ্ছেন না।'

কথা হয় সাঈদ হাসান বাচ্চু নামে স্থানীয় এক বিক্রেতার সঙ্গে। তিনি বলেন, এক বছর আগে সাতটি গরু কিনেছিলাম। ঈদের বাজারে গরুগুলো ৮ লাখ টাকায় বিক্রি করেছি। ভেবেছিলাম গরুর দাম আরও অনেক বেশি হবে। খাদ্যের দাম বাড়লেও এবার গরুর দাম বাড়েনি।'

আওনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসাইন আহমেদ বলেন, এ কয়েকদিন তিনি জেলার বিভিন্ন গরুর হাট ঘুরেছেন। মাঝারি গরুর দাম মোটামুটি ঠিক থাকলেও, ছোট গরুর চাহিদা বেশি থাকায় দাম বেশি। আজকের হাটে তিনি নিজেও ৮ থেকে ১০টি গরু দেখেছেন। সেখানে ছোট গরুর চাহিদাই একটু বেশি।

মো. নাসিম উদ্দিন/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)