Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

আমের মুকুল ঝরে পড়ার কারণ ও প্রতিকার

মোটামুটি মার্চ মাসেই আম গাছে মুকুল আসতে থাকে। এ মুকুলের মধ্যে থাকে হাজার হাজার ফুল। তা থেকে জন্ম নেয় আমের গুটি। কিন্তু গাছে গুটি আসার পর নানা কারণে তা ঝরে যায়। তাই এসব কারণ ও প্র

জাগোনিউজ২৪.কম৩১ মার্চ ২০২০ · ১ মিনিটের পড়া

মোটামুটি মার্চ মাসেই আম গাছে মুকুল আসতে থাকে। এ মুকুলের মধ্যে থাকে হাজার হাজার ফুল। তা থেকে জন্ম নেয় আমের গুটি। কিন্তু গাছে গুটি আসার পর নানা কারণে তা ঝরে যায়। তাই এসব কারণ ও প্রতিকার সম্পর্কে জেনে রাখা জরুরি-

ঝরে পড়ার কারণ: বেশ কয়েকটি কারণে আমের মুকুল ঝরে পড়তে পারে-১. অতিরিক্ত কুয়াশা, বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টির কারণে২. মাটিতে রসের অভাব হলে৩. হপার পোকার আক্রমণে৪. আমের মুকুলে অ্যানথ্রাকনোজ রোগ হলে।

প্রতিকার: আমের মুকুল ঝরে পড়া রোধে করণীয়-* আমবাগান পরিষ্কার-পরিচ্ছন্ন, আগাছামুক্ত ও খোলামেলা অবস্থায় রাখতে হবে। * মরা ডালপালা ছেঁটে ফেলতে হবে। রোগাক্রান্ত ডাল, পাতা পুড়িয়ে ফেলতে হবে। * এছাড়া গাছের নিচ থেকে মরা পাতা কুড়িয়ে তা পুড়িয়ে ফেলতে হবে।* এ সময়ে গাছের গোঁড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে।* ফল মটরদানার মতো হলে হপার পোকা দমনের জন্য স্প্রে করতে হয়। * সাধারণত মুকুল আসার আগে হপার পোকার জন্য স্প্রে করতে হয়। * সালফার জাতীয় কীটনাশক গুটিতে স্প্রে করতে হবে, যাতে ছত্রাক আক্রান্ত না হয়। * আম মারবেলের মতো হলে প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে করতে হবে।

লক্ষণীয়: গাছে যখন ৫০% ফল ধরবে; তখন কোনো প্রকার স্প্রে করা যাবে না। মুকুল ফোটার পর স্প্রে করার জরুরি নয়। কেননা এ সময়ে অনেক উপকারী পোকা পরাগায়নের জন্য আসে।

ট্যাগ#আম চাষ#জাগোনিউজ২৪.কম#আম#আমের মুকুল#কারণ
জাগোনিউজ২৪.কমদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()
আমের মুকুল ঝরে পড়ার কারণ ও প্রতিকার | দা এগ্রো নিউজ