সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

টেকনাফে স্বাবলম্বী হচ্ছেন চাকমা পল্লির চাষিরা

কক্সবাজারের টেকনাফে এ বছর প্রথম পাহাড়ি জমিতে সরিষা চাষ করে মৌমাছির সাহায্যে মধু উৎপাদন করা হচ্ছে। এতে চাকমা সম্প্রদায়ের কৃষকেরা লাভবান হচ্ছেন বলে জানা গেছে।

কক্সবাজারের টেকনাফে এ বছর প্রথম পাহাড়ি জমিতে সরিষা চাষ করে মৌমাছির সাহায্যে মধু উৎপাদন করা হচ্ছে। এতে চাকমা সম্প্রদায়ের কৃষকেরা লাভবান হচ্ছেন বলে জানা গেছে।

জানা যায়, টেকনাফের হোয়াইক্যং হরিখোলায় চাকমা পল্লির পাহাড়ি এলাকায় ৮ হেক্টর জমিতে সরিষা চাষ করেন চাকমা সম্প্রদায়ের কৃষকেরা। নারী-পুরুষ মিলে দিন-রাত সরিষা ক্ষেতে কাজ করছেন। দিনের বেলা নারীরা সময় দিচ্ছেন। ক্ষেতের চারপাশে মৌ-বাক্স বসানো আছে। ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি। পরে কৃষকেরা তা সংগ্রহ করছেন। ২ মাসের একটি বাক্স থেকে ১০-১২ কেজি মধু সংগ্রহ করা যায়।

হোয়াইক্যং হরিখোলার কৃষক তাইনচাও চাকমা বলেন, 'এ বছর ধান, শাক-সবজির পর সরিষা চাষ শুরু করি। লক্ষ্য হলো একদম খাঁটি ও ভালো মানের মধু উৎপাদন করা।'

তিনি বলেন, 'আমি ৩৩ শতক জমিতে সরিষা চাষের মাধ্যমে মধু চাষ করেছি। এই প্রথম পাহাড়ি এলাকায় মৌমাছির সাহায্যে সরিষা ফুল থেকে মধু উৎপাদন শুরু করি। ১ কেজি মধু ২ হাজার টাকা বিক্রি করা যায়।'

হোয়াইক্যংয়ের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সরুওয়ার কাদের জয় বলেন, 'এ বছর রবি মৌসুমে চাকমা পল্লিতে ৮ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। একটি মৌ-বাক্স থেকে ২ মাসের মধ্যে প্রায় ১০-১২ কেজি মধু সংগ্রহ করা যায়। প্রতি বাক্সে প্রায় ৭টি চাক বা প্লেট থাকে। মৌমাছিগুলো ফুলের পাপড়িতে বসে রস সংগ্রহ করে বাক্সে জমা রাখে।'

তিনি বলেন, 'সরিষার সাথে মধু চাষ টেকনাফ উপজেলায় এই প্রথম। তা-ও হরিখোলা চাকমা পল্লি এলাকায়। প্রায় ২০-২৫ গ্রুপের একটি দল। পুরুষদের পাশাপাশি নারীরাও মধু চাষের সাথে সম্পৃক্ত। এতে তারা লাভবান হচ্ছেন। এটি বাড়ানোর জন্য চাকমা যুবকেরাও এগিয়ে আসছেন।'

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)