সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৭ কিমি/ঘ

‘চাঁপাইনবাবগঞ্জের আম দিয়ে বিশ্বে বাংলাদেশকে পরিচিত করা সম্ভব’

পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (জিআই) জিল্লুর রহমান বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের আম প্রচণ্ড সুস্বাদু। বিশেষ করে এ জেলার ক্ষীরশাপাতি আম অত্যন্ত সুমিষ্ট। সারাদেশেই এখানকার আমের সুনাম রয়েছে। এমনকি বিদেশেও গিয়েছে এ আম। এ জেলার আম দিয়ে বাংলাদেশকে বিশ্বে পরিচিত করা সম্ভব। শুধু দর

পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (জিআই) জিল্লুর রহমান বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের আম প্রচণ্ড সুস্বাদু। বিশেষ করে এ জেলার ক্ষীরশাপাতি আম অত্যন্ত সুমিষ্ট। সারাদেশেই এখানকার আমের সুনাম রয়েছে। এমনকি বিদেশেও গিয়েছে এ আম। এ জেলার আম দিয়ে বাংলাদেশকে বিশ্বে পরিচিত করা সম্ভব। শুধু দরকার ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই)।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্তোরাঁয় কনফারেন্স রুমে ভৌগোলিক নির্দেশকের মাধ্যমে ক্ষীরশাপাতি আমের ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: জিআই পণ্য হিসেবে নিবন্ধন পাচ্ছে 'খিরসাপাত' আম

জিল্লুর রহমান বলেন, 'চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসবে আরও ২০ দিন পরে। কিন্তু এখানকার আমের নাম ব্যবহার করে বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন এলাকার অপরিপক্ক আম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার আমচাষিরা। তাই এখানকার ক্ষীরশাপাতি আমের ব্র্যান্ডিং প্রয়োজন। এ জেলার ক্ষীরশাপাতি আমচাষিদের অনুরোধ করবো আপনারা ক্ষীরশাপাতি আমের ব্র্যান্ডিং করেন। এতে বিশ্ববাজারে চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আমের কদর বাড়বে।'

তিনি বলেন, 'এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম জিআই পণ্য হিসেবে সনদ পেয়েছে। তবে আমরা এখনো জিআই সনদের স্টিকার লাগাতে পারছি না। তবে খুব দ্রুত তা ব্যবস্থা করা হবে।'

আরও পড়ুন: ফজলি আমের স্বত্ব রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ উভয়ের

এসময় উপস্থিত ছিলেন বিশ্ব মেধা সম্পদ সংস্থার লিগ্যাল অফিসার ম্যটিও গ্রাগনানি। তিনি বলেন, 'চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম শুনেছি। তাই প্রজেক্টের কাজে এখানে আসা। আমার ইচ্ছা আছে এখানকার আমচাষিদের সঙ্গে কাজ করবো।'

কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব, শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম ও ৩০ জন আমচাষি।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)