সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

চাঁপাইনবাবগঞ্জে পরিপক্ব হলেই পাড়া যাবে আম

'আমের রাজধানী' খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে আম পাড়ার সময়সীমা নির্ধারণ করেনি স্থানীয় প্রশাসন। এতে বিভিন্ন জাতের আম পরিপক্ব হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন চাষিরা।

'আমের রাজধানী' খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে আম পাড়ার সময়সীমা নির্ধারণ করেনি স্থানীয় প্রশাসন। এতে বিভিন্ন জাতের আম পরিপক্ব হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন চাষিরা।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ মঞ্জে আম ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন এবং বাজারজাতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আব্দুস সামাদ। এতে উচ্ছ্বসিত আমচাষিরা।

আমচাষি আহসান হাবিব বলেন, 'চাঁপাইনবাবগঞ্জের চাষিরা অপরিপক্ক আম বাজারজাত করেন না। এটা আমরা অনেকবার প্রমাণ দিয়েছি। আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা পরিপক্ব আম ছাড়া বাজারজাত করবো না।'

আনারুল ইসলাম নামের আরেকজন চাষি বলেন, 'আমরা প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছি যে, আমরা অপরিপক্ব আম বাজারজাত করি না। আর আমাদের আবেদন ছিল যেন ম্যাংগো ক্যালেন্ডার না করা হয়। সেটাই হয়েছে। আমরা খুশি।'

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, 'দেশের অনেক জেলাতেই এখন আম উৎপাদন হচ্ছে। সেক্ষেত্রে আম পাড়ার সময়সীমা নির্ধারণ করে দিলে অন্য জেলায় চলে যেতে পারেন ক্রেতারা। তাই আমচাষিদের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সবার জন্যই ভালো।'

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, আবহাওয়া পরিবর্তনের এই সময়ে আম পাড়ার নির্ধারিত সময় বেঁধে দিলে বাজারজাত করতে অসদুপায় অবলম্বন করেন অনেকেই। তাই এটি রোধ ও ন্যায্যমূল্য নিশ্চিতে ম্যাংগো ক্যালেন্ডার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)