সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

চাঁপাইনবাবগঞ্জের গৌরমতি আম গেলো সুইডেনে

আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা। এ জেলার সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়েছে বহুবার। সবশেষ মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে এক মেট্রিক টন গৌরমতি আম সুইডেনে রপ্তানির জন্য পাঠানো হয়েছে।

আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা। এ জেলার সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়েছে বহুবার। সবশেষ মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে এক মেট্রিক টন গৌরমতি আম সুইডেনে রপ্তানির জন্য পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রফিকুল ইসলাম এ আম রপ্তানি করছেন। চলতি বছরে এখন পর্যন্ত ১০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করেছেন তিনি।

রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'আম্রপালি, হাঁড়িভাঙ্গাসহ বিভিন্ন জাতের প্রায় ১০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করেছি। আজ (মঙ্গলবার) গৌরমতি পাঠালাম এক মেট্রিক টন। আমার বাগানে আম্রপালি,বারি-৪, ক্ষীরশাপাতি, ফজলিসহ প্রায় ১৮ জাতের আম উৎপাদন হয়। সবগুলোই বিদেশে রপ্তানিযোগ্য।'

তিনি আরও বলেন, 'এখানে প্রায় ৮০০ বিঘা জমি লিজ নিয়ে আমি আমের বাগান গড়ে তুলেছি। আমার বাগানে প্রতিদিন ৬০-৭০ জন শ্রমিক কাজ করেন। এতে তাদেরও কর্মসংস্থান হয়েছে।'

নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম বলেন, রফিকুলকে আমরা সবধরনের সহযোগিতা করছি। এর আগেও তিনি অনেকবার বিদেশে আম পাঠিয়েছেন। এছাড়া উপজেলার মধ্যে সবচেয়ে বড় আমবাগান রফিকুলের। সম্প্রতি কৃষিমন্ত্রীও তার বাগান পরিদর্শন করেছেন।

সোহান মাহমুদ/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)