সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

চুয়াডাঙ্গায় ২ হাজার ৭০০ মেট্রিক টন খেজুর গুড়ের আশা

শীতের মৌসুম পুরোদমে শুরু হয়নি এখনো। তারপরও আবহমান গ্রামবাংলার ঐতিহ্য খেজুরের রস আহরণে গাছ প্রস্তুত করছেন শিউলিরা (গাছি)। চুয়াডাঙ্গা জেলায় শীতের আগমন উপলক্ষে খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

শীতের মৌসুম পুরোদমে শুরু হয়নি এখনো। তারপরও আবহমান গ্রামবাংলার ঐতিহ্য খেজুরের রস আহরণে গাছ প্রস্তুত করছেন শিউলিরা (গাছি)। চুয়াডাঙ্গা জেলায় শীতের আগমন উপলক্ষে খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

জানা যায়, এ বছর জেলায় ২ লাখ ৭১ হাজার ৯৬০টি গাছ থেকে ২ হাজার ৭০০ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সুস্বাদু এ গুড় এলাকার চাহিদা মিটিয়ে সারাদেশে সরবরাহ করা হয়। প্রতিটি গাছ থেকে প্রায় ১০ কেজি গুড় পেয়ে থাকেন গাছিরা।

জেলার প্রায় প্রতিটি গ্রামে খেজুর রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন শিউলিরা। কিছুদিন পর গাছ থেকে রস সংগ্রহের পর্ব শুরু হবে। খেজুর রস ও গুড়ের জন্য এ জেলা বিখ্যাত।

জমির আলী নামের এক শিউলি বলেন, 'খেজুর গাছ কাটা সহজ কাজ নয়। অনেক সময় গাছের ওপর থাকা অবস্থায় ভারসাম্য রক্ষা করাটাই কঠিন হয়ে যায়। শীতের শুরুতে রস সংগ্রহ করে পরিবারের জন্য কিছু সঞ্চয় করতে পারলে কষ্টটা সার্থক হয়।'

আরও পড়ুন

সদর উপজেলার দীননাথপুর গ্রামের সাদ্দাম হোসেন বলেন, 'গাছের ডালপালা পরিষ্কার ও চাঁছার কাজ হয়ে গেছে। বাপের পেশা এখনো ধরে রেখেছি। আমার ৮০টি গাছ ছিলার কাজ হয়েছে। তারপর ঘাট কেটে রাখা হবে। আমার জমির আইলে নিজের গাছ আছে ৪০টি। আরও ৪০টি গাছ বর্গা নিয়েছি। শীত মৌসুমে দাম ভালো থাকলে গাছ থেকে প্রায় ২ লাখ টাকার মতো গুড় বিক্রি করতে পারবো।'

মাখালডাঙ্গা ইউনিয়নের খলিলুর রহমান বলেন, 'আমরা পেশাগত কারণে প্রায় প্রতি বছরই খেজুর গাছ চার মাসের জন্য বর্গা নিয়ে থাকি। গাছভেদে ২ কেজি করে গুড় ও ২৫০ টাকা দিতে হয় মালিকদের। এবারও প্রায় ১০০টি গাছের জন্য মালিকদের সঙ্গে চুক্তি করেছি। বাপ-দাদার পেশা ছেড়ে না দিয়ে জীবন-জীবিকার জন্য ধরে রেখেছি।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, 'এ বছর ৪টি উপজেলায় ২ লাখ ৭১ হাজার ৯৬০টি খেজুর গাছ আছে। এরমধ্যে সদরে ৯৮ হাজার ৫০০টি, আলমডাঙ্গায় ৪৫ হাজার ৪১০টি, দামুড়হুদায় ৯০ হাজার ২০০টি ও জীবননগরে ৩৭ হাজার ৮৫০টি আছে। এ বছর ২ হাজার ৭০০ মেট্রিক টনের ওপরে গুড় উৎপাদন হতে পারে।'

তিনি আরও বলেন, 'অতীতে জেলায় শীতকালে রস সংগ্রহ আরও বেশি হতো। ইট ভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করায় বর্তমানে দিন দিন গাছের পরিমাণ কমছে। এখনো শীতকালে শহর থেকে মানুষ ছুটে আসে গ্রামে খেজুর রস খেতে। শীতের মৌসুমে চলে রস, গুড়, পিঠা, পুলি ও পায়েস খাওয়ার পালা। এ ছাড়া খেজুর পাতা দিয়ে আকর্ষণীয় ও মজবুত পাটি তৈরি হয়।'

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)