সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ফসল ফলছে জাদুর মতন

বিশ্বের আধুনিকতম কৃষি প্রযুক্তি সম্প্রাসারণে কাজ করছে নেদারল্যান্ড। বিশেষ করে গ্রিন হাউজ কৃষিতে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে তারা। ফসল আবাদকে পরিকল্পিত শিল্পের পর্যায়ে নিয়ে বিশ্ববাসীর সামনে তারা তুলে ধরছে এক বিস্ময়।

বিশ্বের আধুনিকতম কৃষি প্রযুক্তি সম্প্রাসারণে কাজ করছে নেদারল্যান্ড। বিশেষ করে গ্রিন হাউজ কৃষিতে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে তারা। ফসল আবাদকে পরিকল্পিত শিল্পের পর্যায়ে নিয়ে বিশ্ববাসীর সামনে তারা তুলে ধরছে এক বিস্ময়।

জমি চাষ, সার, কীটনাশক প্রয়োগ আর প্রকৃতির দিকে চেয়ে থেকে কৃষি আবাদের দিন যেন ফুরিয়ে যাচ্ছে। উন্নত বিশ্ব এ ব্যাপারে এক পায়ে খাড়া। মাটি ছাড়াই কৃষি আবাদ করতে শেখার পর এখন তারা চেষ্টায় আছে প্রকৃতিকে নিয়ন্ত্রণের। তাই গ্রিন হাউজের ভেতরে শতভাগ প্রযুক্তি নির্ভর কৃষির এই ক্ষেত্রের নাম দিয়েছে ‘প্লান্ট ফ্যাক্টরি’। যেখানে ফসল ফলছে জাদুর মতন। ফসলের চাহিদা মেপে পুষ্টি, কৃত্রিম আলো এলইডি ও তাপমাত্রার যোগান নিয়ন্ত্রণ করছে কম্পিউটার। ফলন নিশ্চিত করা হচ্ছে সর্বোচ্চ।

এই তৎপরতার সামনের সারিতে আছে নেদারল্যান্ডের কৃষি প্রযুক্তি সহায়ক প্রতিষ্ঠান ‘গ্রিন কিউ’। এরা গ্রিন হাউজকে টমেটো, স্ট্রবেরি, শসা থেকে শুরু করে বিভিন্ন সবজি আবাদে এলইডি আলো ছাড়াও ব্যবহার করছে ড্রিপ পদ্ধিতির সেচ, নিয়ন্ত্রিত তাপমাত্রায় আধুনিকতম জৈব বালাইদমন পদ্ধতি থেকে শুরু করে প্রযুক্তির অনেক কিছু।

ইতোমধ্যেই পৃথিবীর ২০টি দেশে তারা পাঠিয়েছে তাদের এসব প্রযুক্তি উপকরণ। শুধু সময়ের অপেক্ষা। কৃষির এই উৎকর্ষে অল্পদিনেই শামিল হবে পৃথিবীর বড় একটি অংশ। যেখানে পাল্টে যাবে কৃষির জরুরি উপকরণ।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)