সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

মাছের মেলায় জামাইদের ভিড়

বড় একটি বাগাড় মাছ কিনতে সবাই দাম হাঁকছেন। বিক্রেতা দাম হেঁকেছেন ১ লাখ ২০ হাজার টাকা। ক্রেতাদের মধ্যে আলমগীর হোসেন ভূঁইয়া নামের এক জামাই মাছটির দাম সর্বোচ্চ ৬০ হাজার টাকা বলছেন।

বড় একটি বাগাড় মাছ কিনতে সবাই দাম হাঁকছেন। বিক্রেতা দাম হেঁকেছেন ১ লাখ ২০ হাজার টাকা। ক্রেতাদের মধ্যে আলমগীর হোসেন ভূঁইয়া নামের এক জামাই মাছটির দাম সর্বোচ্চ ৬০ হাজার টাকা বলছেন। কিন্তু বিক্রেতা ছাড়ছেন না। চলছে দর-কষাকষি। যত না ক্রেতা, তার চেয়ে অনেক বেশি উৎসুক মানুষ ভিড় করছেন মাছটি দেখার জন্য। গতকাল বুধবার মাঘ মাসের দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর, বক্তারপুর ও জাঙ্গালীয়া ইউনিয়নের মধ্যে বিনিরাইল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলায় গিয়ে এই দৃশ্য চোখে পড়ে। বর্তমানে এটি মাছের মেলা হিসেবে পরিচিত হলেও এটি দীর্ঘদিন ধরে ‘জামাই মেলা’ হিসেবেই পরিচিত। দিনটিকে ঘিরেই এখানে দিনব্যাপী চলে নানা রকম আনন্দ-উৎসব। এলাকাবাসী ও মেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এটা জামাই মেলা হলেও এখানে বসে মাছের বিরাট মেলা। বিনিরাইল এবং এর আশপাশের গ্রামে যাঁরা বিয়ে করেছেন, সেই জামাইরা হচ্ছেন ওই মেলার মূল ক্রেতা ও দর্শনার্থী। তা ছাড়া এই মেলাকে ঘিরে এলাকার জামাইদের মধ্যে চলে এক নীরব প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি হলো, কোন জামাই সবচেয়ে বড় মাছটি কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে পারেন।

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তো এসেছেনই, এর বাইরে থেকেও অনেকে এসেছেন উপজেলার সর্ববৃহৎ এই মাছের মেলায়। গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে অনেক মানুষ মেলা উপলক্ষে কালীগঞ্জে যান। প্রতিবছর পৌষসংক্রান্তি উপলক্ষে হয় এ মেলা। এবারের মেলায় পাঁচ শতাধিক মাছ ব্যবসায়ী বাহারি মাছের পসরা সাজিয়ে বসেন। মেলা আয়োজক কমিটির সভাপতি নুরুল ইসলাম জানান, ব্রিটিশ শাসনামল থেকে শুরু হওয়া বিনিরাইলের মাছের মেলা এখন ঐতিহ্যে রূপ নিয়েছে। এলাকার জামাই আবু বকর সিদ্দীক বলেন, শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাওয়া বলে কথা।

প্রথম আলোসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)