সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

প্রকৃতি রক্ষায় সাইকেল ক্যাম্পিং

জাতীয় পতাকাসহ বাইসাইকেলে চেপে নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে পঞ্চগড় জেলার তেতুলিয়া ও বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত ক্যাম্পিং করেছেন আলমগীর হোসেন। পাখি ও প্রকৃতি সুরক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের তরুণ যুবক আলমগীর হোসেন এমন উদ্যোগ নেন।

জাতীয় পতাকাসহ বাইসাইকেলে চেপে নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে পঞ্চগড় জেলার তেতুলিয়া ও বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত ক্যাম্পিং করেছেন আলমগীর হোসেন। পাখি ও প্রকৃতি সুরক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের তরুণ যুবক আলমগীর হোসেন এমন উদ্যোগ নেন।

আলমগীর হোসেন 'পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও' আন্দোলনের ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় ভ্রমণ করেন। এসময় বিভিন্ন স্কুল-কলেজ ও হাট-বাজারে যাত্রা বিরতি দিয়ে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেন।

প্রথম দিন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমল কুমার সরকার আলমগীরের সাইকেল যাত্রার উদ্বোধন করেন। শেষদিন পঞ্চগড় থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট যাওয়ার পথে স্থানীয় একদল স্বেচ্ছাসেবক আলমগীরের সঙ্গী হন। বাংলাবান্ধা জিরো পয়েন্ট পৌঁছলে তেতুলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়্যারম্যান রাজিয়া সুলতানা তিন দিনের এ যাত্রার সমাপ্তি ঘোষণা করেন।

এ ব্যাপারে আলমগীর হোসেন জানান, পাখি ও প্রকৃতির সুরক্ষায় আমাদের সচেতন হতে হবে। এ জন্য চাই বেশি বেশি প্রচারণা। পাখি ও প্রকৃতি বাঁচানোর আহ্বান জানাতে সাইকেল চালিয়ে গোটা দেশ ভ্রমণের পরিকল্পনা আছে।

আলমগীর হোসেন 'সেতুবন্ধন' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০১৩ সাল থেকে নীলফামারীর সৈয়দপুরে গাছে গাছে মাটির কলস বেঁধে দেন। সেই কলসে পাখিরা বসবাস করে। এজন্য তিনি 'পাখি সংরক্ষণ সম্মাননা-২০১৬' লাভ করেন।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

২০৩৫ সালের মধ্যে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রা ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য

জাতীয় কৌশলে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার হার ২০৩০ সালে ৫০ ও ২০৩৫ সালে ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য; ঢাকার সেমিনারে অর্থায়ন, পরীক্ষাগার ও দূষিত স্থান পরিষ্কারে জোর।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)