সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ইফতারে রাখুন খেজুরের চকলেট

যেকোনো বয়সের মানুষই চকলেট পছন্দ করেন। রোজার সময় পানীয় হোক ডেজার্টে সহজেই আনা যায় চকলেটের স্বাদ। রমজান মাসে খেজুরের সঙ্গে আমাদের এক ওতপ্রোত সম্পর্ক। এই পরিচিত খেজুরকে আরও আকর্ষণীয় করে তোলা যায় চকলেটে মুড়িয়ে। চকলেটে মোড়ানো খেজুর শুধু স্বাদই বাড়ায় না, দেখাতেও আকর্ষণীয়।যা ইফতারের আয়োজনে ছোট-বড়কে সবাই পছ

যেকোনো বয়সের মানুষই চকলেট পছন্দ করেন। রোজার সময় পানীয় হোক ডেজার্টে সহজেই আনা যায় চকলেটের স্বাদ। রমজান মাসে খেজুরের সঙ্গে আমাদের এক ওতপ্রোত সম্পর্ক। এই পরিচিত খেজুরকে আরও আকর্ষণীয় করে তোলা যায় চকলেটে মুড়িয়ে। চকলেটে মোড়ানো খেজুর শুধু স্বাদই বাড়ায় না, দেখাতেও আকর্ষণীয়।যা ইফতারের আয়োজনে ছোট-বড়কে সবাই পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে চকলেট খেজুর তৈরি করবেন-

উপকরণ১. খেজুর ১০ টি ২. কাঠ বাদাম বা আমন্ড ১০টি ৩. ডার্ক চকলেট আধা কাপ৪. পেস্তাবাদাম কুচি ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালিপ্রথমে খেজুরের মাঝখানে লম্বালম্বি কেটে তার বিচি বের করে দিন। ভেতরের অংশে একটি করে বাদাম ভরে নিন। এরপর একটি বাটিতে ডার্ক চকলেট নিয়ে ডাবল বয়লার পদ্ধতিতে গলিয়ে নিন।

বাদাম ভরা খেজুরগুলো গলানো চকলেটে ডুবিয়ে সম্পূর্ণভাবে কোট করুন। চকলেট কোট করা খেজুরগুলো বাটার পেপার বা ফয়েল পেপার বিছানো একটি ট্রেতে সাজিয়ে রাখুন। ওপরে বাদামের কুচি ছড়িয়ে দিয়ে দিন।

শেষে ট্রেটি ফ্রিজে রাখুন ১৫ মিনিট অথবা চকলেট পুরোপুরি শক্ত না হওয়া পর্যন্ত। ইফতারের মজাদার ডেজার্ট হিসেবে পরিবেশন করুন।

আরও পড়ুন :ইফতারে বাড়তি চমক লাচ্ছা সেমাইয়ের পিঠা পুষ্টি ও স্বাদের দারুণ সমন্বয় বিটরুটের হালুয়া

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)