সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

খেজুরের রসে পাঁচগুণ লাভের আশা গাছি শহিদ মোল্লার

শীত এলেই খেজুরের রসের চাহিদা বাড়ে। তাই তো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গাছি মো. শহিদ মোল্লা (৪৬) রসের চাহিদা মেটাচ্ছেন। তার বাগানের খেজুরের রসের টানে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন মানুষ ভিড় জমান।

শীত এলেই খেজুরের রসের চাহিদা বাড়ে। তাই তো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গাছি মো. শহিদ মোল্লা (৪৬) রসের চাহিদা মেটাচ্ছেন। তার বাগানের খেজুরের রসের টানে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন মানুষ ভিড় জমান।

জানা যায়, মো. শহিদ মোল্লার জন্ম ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। দীর্ঘ ৯ বছর বিভিন্ন জেলায় ঘুরে খেজুর বাগান কিনে মৌসুমি ব্যবসা করে যাচ্ছেন। এ বছর ৫০ হাজার টাকায় সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় ১০ শতাংশ জমির খেজুর বাগান কেনেন। মৌসুমি চুক্তিতে কেনা বাগানটিতে ২৭টি গাছ আছে। গাছগুলো থেকে প্রতিদিন অন্তত ৬০-৬৫ লিটার রস সংগ্রহ করেন। লিটারপ্রতি ১৫০-১৬০ টাকা বিক্রি করেন।

গাছি মো. শহিদ মোল্লা জাগো নিউজকে বলেন, ‌'রাকিব নামের একজনের সহযোগিতায় তার সঙ্গে পার্টনারশিপ চুক্তিতে ৫০ হাজার টাকায় বাগানটি কিনেছি। ডিসেম্বর থেকে রস নামানো শুরু করে এখন পর্যন্ত ২ লাখ টাকার মতো বিক্রি করেছি। আরও ১ লাখ টাকা বিক্রি করতে পারবো। আমি ভোর আর রাত ৯টায় রস নামিয়ে থাকি। প্রতি লিটার ১৫০-১৬০ টাকা দরে মানুষকে দিই। এখানে খেজুরের বাগান কম থাকায় ব্যাপক চাহিদা আছে।'

আরও পড়ুনচাঁদপুরে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা ভেজালমুক্ত খেজুর গুড়ের উদ্যোক্তা তরুণ নার্স সিজান

তিনি বলেন, 'রসের ব্যবসা মাত্র তিন মাসের। পুরো বছর এই তিন মাসের অপেক্ষায় থাকি। ডিসেম্বর থেকে গাছের পরিচর্যায় আমি এবং আমার পার্টনার কাজ করছি। আমি কৃষি অফিসের কাউকে চিনি না। তাদের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারিনি।'

খেজুরের রস নিতে এসে না পেয়ে ফিরে যাচ্ছিলেন রাকিবুল। তিনি বলেন, 'রস পাওয়া যাবে বলে রায়েরবাগ থেকে এসেছিলাম। তবে আমরা অবেলায় আসার কারণে আজ পাইনি। অন্য কোনো দিন সময় অনুযায়ী আবার আসবো।'

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক জাগো নিউজকে বলেন, 'আমরা নিয়মিত কৃষকদের খোঁজ-খবর নিচ্ছি। মূলত বর্তমানে প্রণোদনা কম আছে। তবুও কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। আমি খেজুরের রসের বিষয়ে খোঁজ নেবো।'

মো. আকাশ/এসইউ

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)