সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ড্রাগন ফল নিয়ে ‘অপপ্রচার’, ইউটিউবারদের শাস্তি দাবি

ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারী ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে মানববন্ধন করেছেন পাঁচ জেলার ড্রাগন ফল ব্যবসায়ী ও চাষিরা।

ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারী ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে মানববন্ধন করেছেন পাঁচ জেলার ড্রাগন ফল ব্যবসায়ী ও চাষিরা।

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় জীবননগর বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর জেলার কয়েকশ ব্যবসায়ী ও চাষি অংশ নেন। মানববন্ধনে বিভিন্ন স্লোগান-সম্বলিত ফেস্টুন, ব্যানার দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, 'আমরা মানুষের জন্য এসব ফল উৎপাদন করি। ফল চাষে আমরা যেসব কীটনাশক ব্যবহার করি, তা যদি মানবদেহের জন্য ক্ষতিকর হয়, তাহলে কৃষি বিভাগ অথবা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের অবহিত করুক। তারাই বলে দিক আমরা কোন কীটনাশক ব্যবহার করবো। তবে ইউটিউবাররাতো বিশেষজ্ঞ নন। তারা কীভাবে বলতে পারেন ড্রাগন ফলে যেসব টনিক ব্যবহার করা হয় সেগুলো দেহের জন্য ক্ষতিকর?'

বক্তারা আরও বলেন, ড্রাগন ফলের বাজারে ধস নামাতে একটি চক্র ফেসবুক ও ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারের কারণে দেশের ড্রাগন চাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজারে ড্রাগন ফলের চাহিদা অনেক কমে গেছে। তাই এ অপপ্রচার বন্ধে ব্যবস্থা নিতে ও অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

জীবননগর উপজেলা বালাইনাশক কমিটির আহ্বায়ক বকুল বলেন, 'ভারতীয় যে হরমোনের (টনিক) কথা বলা হচ্ছে, আমরা সেই হরমোন বিক্রি করি না। আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত হরমোন বিক্রি করি। এতে কোনো ক্ষতিকর উপাদান নেই।'

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জসিমউদ্দিন, জীবননগর পৌর যুবলীগের সভাপতি ও ফলচাষি শাহ আলম, শরিফুল ইসলাম, ছোট বাবু, তরুণ উদ্যোক্তা রুহুল আমিন রিটন, চাষি রমজান, রাজেদুল ইসলাম, আব্দুল আজিজ প্রধান প্রমুখ।

হুসাইন মালিক/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)