সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

দিনাজপুরে ইরি-বোরো ধানের চারা রোপণের ধুম

দিনাজপুরে সরিষা ও আলু উত্তোলনের পর শেষ সময়ে এসে ইরি-বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ইরি-বোরোর বাম্পার ফলন হবে বলে আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। তবে সার, বিদ্যুৎ ও গভীর নলকূপের মালিকানা জটিলতায় কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

দিনাজপুরে সরিষা ও আলু উত্তোলনের পর শেষ সময়ে এসে ইরি-বোরো ধানের চারা রোপণের ধুম পড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ইরি-বোরোর বাম্পার ফলন হবে বলে আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। তবে সার, বিদ্যুৎ ও গভীর নলকূপের মালিকানা জটিলতায় কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

জেলায় এবার এক লাখ ৭৬ হাজার ৩০০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উফশি এক লাখ ১৭ হাজার ৩০০ হেক্টর জমিতে এবং হাইব্রিড ৫৯ হাজার হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হলে চাল উৎপাদন হবে প্রায় ৭ লাখ ৭৫ হাজার মেট্রিক টন।

দিনাজপুর কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ১৩টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৫৭ হাজার ৭৮৮ হেক্টর, বীরগঞ্জে ১৪ হাজার ৯৫৫ হেক্টর, কাহারোলে ৫ হাজার ৭৫৮ হেক্টর, খানসামায় ৪ হাজার ৫৬৫ হেক্টর, চিরিরবন্দরে ১৮ হাজার ৭০৪ হেক্টর, বোচাগঞ্জে ৯ হাজার ২৫৫ হেক্টর, বিরল উপজেলায় ১৩ হাজার ৩৬৪ হেক্টর, পার্বতীপুরে ২৪ হাজার ৩৫০ হেক্টর, ফুলবাড়ীতে ১৪ হাজার ৫৮৫ হেক্টর, নবাবগঞ্জে ১ হাজার ৮৮০ হেক্টর, বিরামপুরে ১ হাজার ৬৪০ হেক্টর, হাকিমপুরে ৭ হাজার ৫০০ হেক্টর এবং ঘোড়াঘাটে ৯ হাজার ৯৩৫ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১০৩টি ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সাব-ডিলার ১৭২ জন এবং বিসিআইসি ডিলার ১৩৩ জনসহ মোট ৩০৪ জন ডিলার সার বিক্রি করবেন।

তবে বিভিন্ন জায়গায় সার নিয়ে সমস্যায় পড়ছেন কৃষকেরা। কৃষক পরিমাণমতো সার পাচ্ছেন না। ২৪ ফেব্রুয়ারি রাত ৮টায় চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে ৭টি ভ্যানে থাকা ৮৩ বস্তা রাসায়নিক সার নিয়ম বহির্ভূতভাবে এক উপজেলা থেকে অন্য উপজেলায় নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। অথচ চিরিরবন্দর থানার কৃষকেরা সার পাচ্ছেন না।

এর আগে ২২ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কমলপুর বাজারে কৃষকেরা সার না পেয়ে সার ডিলারের অফিস ঘেরাও করে কয়েকশ কৃষক। কৃষকেরা জানান, পর্যাপ্ত পরিমাণ সার পাওয়া যাচ্ছে না। ১০ বস্তা প্রয়োজন হলে পাওয়া যাচ্ছে ১ থেকে ২ বস্তা। সার ডিলাররা কৌশলে কৃত্রিম সংকট তৈরি করে খোলা বাজারে সার বিক্রি করে দিচ্ছেন। এতে বাধ্য হয়ে কৃষককে বেশি দামে সার কিনতে হচ্ছে।

এদিকে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। এতে সেচ দিতে কৃষকদের হয়রানী হতে হচ্ছে। রাতের পর রাত জেগে সেচ নিতে হচ্ছে। ২৬ ফেব্রুয়ারি ফুলবাড়ীতে মালিকানাসংক্রান্ত জটিলতায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের ছয়টি গভীর নলকূপ (সেচপাম্প) বন্ধ হয়ে পড়েছে। সেচের অভাবে বোরো ধানের জমি ফেটে চৌচির হয়ে যাওয়ায় পানির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান জানান, জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়নে ইরি-বোরো ধানের উৎপাদন সফল করতে কৃষি বিভাগ নানামুখী কার্যক্রম শুরু করেছে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই ইরি-বোরো ধানের চারা রোপণ কার্যক্রম শুরু হয়। আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা ভালো হওয়ার কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

তিনি বলেন, 'যে সমস্যাগুলো তৈরি হয়েছে; সেগুলো সমাধান করা হয়েছে। জেলায় এবার ব্যাপকভাবে ব্রি-৯০ জাতের ধানের আবাদ হচ্ছে। কৃষকেরা আমনে ব্রি-৩৪ জাতের চিকন ধান চাষ করে দাম ভালো পাওয়ায় ব্যাপকভাবে ব্রি-৯০ জাতের চিকন ধানের চারা রোপণ করছেন।'

এএমএইচএম/এসইউ

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)