সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বেশি তরমুজ খেলে কি সত্যিই ওজন বাড়ে?

বাজারে এখন তরমুজ বেশ সহজলভ্য। এই রসালো ফল খেতে কমবেশি সবাই পছন্দ করেন। তবে প্রতিদিন এই ফল খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো, নাকি এতে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি আছে, কী বলছেন বিশেষজ্ঞরা।

বাজারে এখন তরমুজ বেশ সহজলভ্য। এই রসালো ফল খেতে কমবেশি সবাই পছন্দ করেন। তবে প্রতিদিন এই ফল খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো, নাকি এতে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি আছে, কী বলছেন বিশেষজ্ঞরা।

তরমুজ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। আর এই ফলে প্রচুর পরিমাণ পানি আছে, যা শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করে।

শুধু তাই নয়, এতে থাকা ভিটামিন সি, ভিটামিন ই, ক্যারোটিনয়েডস, লাইকোপেন কিন্তু শরীরকে একাধিক জটিল অসুখ থেকে রক্ষা করে। জানলে অবাক হবেন, তরমুজের গুণে হার্ট, চোখসহ দেহের একাধিক অঙ্গেরও স্বাস্থ্য ফেরে।

তবে তরমুজ খেলে কি ওজন বাড়ে?

এ বিষয়ে ভারতের কলকাতা শহরের এক বেসরকারি হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ড. অরিত্র খাঁ জানান, তরমুজ একটি লো ক্যালোরি ফুড। তাই এই ফল খেলে ওজন বাড়ার কোনো ঝুঁকি নেই। বরং নির্দিষ্ট পরিমাণ খেলে এই ফলের গুণে মেদ ঝরিয়ে ফেলা সম্ভব।

আরও পড়ুন

তবে অনেকেই তরমুজের রস করে খান। এমনকি এই রসের মধ্যে আলাদা করে চিনি মিশিয়েও পান করেন। ফলে এর ক্যালোরি বেড়ে যায়, যা ওজন বাড়াতে সাহায্য করে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে তরমুজে চিবিয়ে খান, রস না করে।

ডায়াবটিস রোগীরাও কি তরমুজ খেতে পারবেন?

এ বিষয়ে বিশেষজ্ঞ জানান, তরমুজ একটি মিষ্টি ফল হওয়ার কারণে অনেক ডায়াবেটিস রোগীই তা এড়িয়ে চলেন। তবে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, তারা অবশ্যই দৈনিক ৪-৫ টুকরো হলেও খেতে পারবেন।

এর গ্লাইসেমিক ইনডেক্স বেশি হলেও, তা ১০ এর নীচে। আর সেই কারণে এই ফল খেলে সুগার খুব একটা বাড়ে না। তাই ডায়াবেটিস রোগীরা পুষ্টিবিদের পরামর্শ মতো তরমুজ খেতে পারবেন।

দিনে কতটুকু তরমুজ খাবেন?

প্রতিদিন মোটামুটি ২০০ গ্রাম ফল খাওয়া যায়। তার মধ্যে ১০০-১৫০ গ্রাম তরমুজ খেলে তেমন একটা সমস্যা হবে না। তবে কিডনির অসুখ থাকলে এই ফল খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সূত্র: এই সময়

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)